এর ফায়সালা এবং হযরত আবূ হুরাইরা রা. এর সূত্রে বর্ণিত হাদীস তাঁর সবচে বেশি মুখস্ত ছিলো। আর ইবরাহীম নাখা'ঈ ছিলেন কূফার ফকীহ্দের ভাষ্যকার। যখন এ দু'জন কোনো উক্তি করতেন এবং কারো দিকে তা সম্বোধন না করতেন, তাহলে তা অধিকাংশ ক্ষেত্রে সালাফদের কারো প্রতি সুস্পষ্টরূপে কিংবা ইঙ্গিতমূলকভাবে সম্বোধিত ধরা হয়। উক্ত দু'শহরের ফকীহ্দের এ বিষয়ে ইজমা সংঘটিত হয়েছে। তাদের থেকেই তারা ইল্ম গ্রহণ করেছেন, বুঝেছেন এবং তাদের থেকে অর্জিত ইল্মের ওপর তারা মাসআলা-মাসায়েল তাখরীজ করেছেন ৪২৪ মোটকথা তাবে- তাবে'ঈনের তরীকায় উভয় মাকতাবায়ে ফিকির তথা হিজাযী ও ইরাকী ওলামার কর্মপদ্ধতি সাযুজ্য ও সাদৃশ্যপূর্ণ ছিলো। তাদের কর্মপদ্ধতির মূলকথা হলো তিনটি বিষয়, ১. তারা মুসনাদ ও মুরসাল উভয় প্রকার মারফূ রেওয়ায়েত দৃঢ়ভাবে ধারণ করতেন এবং সাহাবী ও তাবে'ঈর কওল দ্বারা দলীল পেশ করতেন। কেননা তাঁরা জানতেন যে সাহাবা ও তাবে'ঈনের এসব আকওয়াল হয়তো তা মারফূ হাদীস, যা তারা ইখতেসার করে মাওকূফ হিসেবে বর্ণনা করেছেন। ইবরাহীম নাখা'ঈ ও আমের শা'বীর ঘটনা যার প্রমাণ। অথবা সেসব কওল নুসূস থেকে সাহাবী ও তাবে'ঈনের ইস্তিম্বাত তথা গবেষণা কিংবা তাঁদের নিজস্ব ইজতিহাদ। ২. যখন কোন মাসআলায় হাদীসে মারফূ মুখতালাফ হতো তখন তাবে- তাবে'ঈন সাহাবীদের আকওয়ালের দিকে রুজূ করতেন। ৩. যখন কোনো কোনো মাসআলায় সাহাবী ও তাবে'ঈনের মাযহাব মুখতালাফ হতো তখন প্রত্যেক আলিম নিজ শহরের ওলামা এবং নিজ ওস্তাদদের কওল গ্রহণ করতেন। শাহ্ ওয়ালিউল্লাহ্ মুহাদ্দিসে দেহ্লভী র. তাঁর "হুজ্জাতিল্লাহিল বালিগা" গ্রন্থে বলেন, জেনে রাখুন যে, ইল্মে শরীয়ত, মুসলমানগণ যা মূলত নবী কারীম সাল্লাল্লাহু আলইহি ওয়া সাল্লাম হতে অর্জন করেছেন তার দু'টি পদ্ধতি রয়েছে, ১. বাহ্যিক শব্দ বর্ণনা করা, তার জন্য আবশ্যক হলো অন্য কথায় এর পদ্ধতি হলো- متواتر কিংবা -متواتر غير পন্থায় তা বর্ণনা করবে। ২. আর দ্বিতীয় পদ্ধতি হলো تلقى داللة এর পদ্ধতি হলো, সাহাবী নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একথা বলতে শুনেছেন ও সংরক্ষণ করতে দেখেছেন। অতঃপর তা হতে ফরয ওয়াজিব প্রভৃতি হুকুম বের করেছেন, আর বলেছেন যে, অমুক বিষয়টি ফরয, অমুক কাজটি ওয়াজিব। এ পদ্ধতির পুরোধা
৪২৪ সূত্র : ই'লাউস সুনান ১৪/১৩৪ কাওয়ায়িদ ফী উলূমিল হাদীস