অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন শিষের মধ্যে অবস্থিত শস্য অন্য শস্যের বিনিময়ে বিμয় করতে এবং খুরমা বা খেজুরের বিনিময়ে গাছের কাঁচা খেজুর বিμয় করতে। ইবরাহীম নাখা'ঈকে জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত এ এক হাদীস ছাড়া অন্য কোনো হাদীস আপনার মুখস্ত নেই কি? তিনি উত্তর দিলেন হঁ্যা। কিন্তু আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. বলেছেন, "আলকামা বলেছেন" (এরূপ) বলাটা আমার নিকট বেশি পছন্দনীয় অর্থাৎ হাদীস তো আলহামদুলিল্লাহ্ অনেক ইয়াদ আছে। কিন্তু হাদীস রেওয়ায়েত করার চেয়ে আমার উস্তাদের উস্তাদ কিংবা উস্তাদের দিকে মানসূব করা বেশি পছন্দ করি। এ ঘটনা থেকে বুঝা যায় যে, তিনি রেওয়ায়েতকে মারফূ হিসেবে বর্ণনা করার স্থলে মাওকূফ হিসেবে বর্ণনা করতেন। মূলত এটি ছিলো আকাবিরের স্বভাব রুচি ও দৃষ্টিভঙ্গির পার্থক্য। কারো কারো মেযাজ ছিলো যে, তিনি হাদীস বর্ণনা করতে শঙ্কিত হতেন। আর মাসআলা মাসায়েল নির্বিঘ্নে বর্ণনা করতেন আবার কারো অবস্থা ছিলো যে, হাদীস বর্ণনা এবং তা সংরক্ষণ করা হলো গুরুত্বপূর্ণ কাজ। আবার কারো কাছে মাসআলা মাসায়েলের ইস্তেম্বাত আহরণ এবং তার প্রচার প্রসারই ছিলো গুরুত্বপূর্ণ কাজ। উভয় চিন্তাধারার লোকই আপন স্থানে সঠিক ছিলেন। আল্লাহ্ তা'আলা উভয় শ্রেণীর লোকদের মাধ্যমেই দ্বীনের উভয় শাখা-প্রশাখার পূর্ণাঙ্গতার কাজ নিয়েছেন। যাফর আহ্মাদ ওসমানী র. বলেন, আবূ হানীফা র. ইবরাহীম নাখ'ঈ র. এর মতের সবচে বেশি পাবন্দী ছিলেন। কারণ ইবরাহীম নাখা'ঈ র. ছিলেন ইবনে মাস'ঊদ রা. ও তার শাগরেদবৃন্দের সবচে বেশি পাবন্দী। এমনকি ইবরাহীম নাখা'ঈ ছিলেন তার যুগে ইবনে মাস'ঊদ ও তার শাগরেদবৃন্দের ভাষ্যকার। অতএব, ইবরাহীম নাখা'ঈর কওল যেন তা ইবনে মাস'ঊদেরই কওল। যদিও ইবরাহীম নাখা'ঈর সে কওল ইবনে মাস'ঊদ রা. এর দিকে নিসবাত নাই করুন। বিশেষকরে বিষয়টি যদি এমন হয় যে, কিয়াস দ্বারা তা উপলব্ধি করা যায় না। কেননা এরূপ ক্ষেত্রে ইবরাহীম নাখ'ঈর কওল কোনো পূর্বসূরীর দিকে সুস্পষ্টরূপে কিংবা ইঙ্গিতমূলকভাবে সম্বোধিত। মুহাদ্দিসুল হিন্দ শাহ্ ওয়ালিউল্লাহ্ মুহাদ্দিসে দেহ্লভী র. বলেন, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব র. মদীনার ফকীহ্দের ভাষ্যকার ছিলেন। হযরত ওমর রা.
৪২১ এ প্রশ্নের কারণ হলো তিনি মারফূ হাদীস অনেক কম বর্ণনা করতেন ৪২২ রহ্মাতুল্লাহিল ওয়াসি'আহ্ ২/৬৫৩ ৪২৩ ই'লাউস সুনান ৩/২৫৯