প্রথমত : রাবী তথা হাদীস বর্ণনাকারী হাদীসটির সনদ বর্ণনা করা তথা তার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যকার রাবীদের নাম উলেস্নখ করা এবং মারূফ বা মুরসালরূপে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত পেঁ.ছে দেওয়া। এরূপ বলা যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরূপ বলেছেন বা করেছেন। এবং রাবী তার শায়েখ থেকে যে শব্দে হাদীস শুনেছেন হুবহু সে শব্দে কিংবা তার কাছাকাছি শব্দে তা বর্ণনা করা। দ্বিতীয়ত : হাদীস থেকে হুকুম ইস্তিম্বাত করা এবং সে হুকুম জানিয়ে দেওয়া। অর্থাৎ ফাত্ওয়া প্রদান পদ্ধতিতে হাদীস বর্ণনা করা। ইবরাহীম নাখা'ঈ র. মূলত রেওয়ায়েতের প্রতি সম্মান ও মর্যাদার কারণে অনেক সময় মারফূ হাদীসকে মাওকূফ কিংবা মাকতূরূপে বর্ণনা করতেন। আবার কখনো রেওয়ায়েতকে ফাত্ওয়া হিসেবে বর্ণনা করতেন। প্রমাণসহ নিম্নে বিষয়টি স্ববিস্তারে আলোচনা করা হলো : হযরত শাহ্ ওয়ালিউল্লাহ্ মুহাদ্দিসে দেহ্লবী র. ইবরাহীম নাখা'ঈর হাদীস বর্ণনার পদ্ধতি সম্পর্কে "আল ইনসাফ" ও "হুজ্জাতিল্লাহিল বালিগা" কিতাবে লিখেছেন, প্রথম যুগের আলিমদের কর্মপদ্ধতি সাদৃশ্য ও সামঞ্জস্যপূর্ণ ছিলো। তার সারকথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস দ্বারা চাই তা মুরসাল হোক কিংবা মুসনাদ, উভয় প্রকার হাদীস দ্বারা দলীল গ্রহণ করা হবে। আবার সাহাবা ও তাবে'ঈনের আকওয়াল তথা বক্তব্য দ্বারা ইস্তেদলাল করা যাবে। কেননা তাদের ইল্মে এ সকল আকওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত হাদীসরূপেই ছিলো। সেসব হাদীসকে তারা সংক্ষেপ করে মাওকূফ হাদীস বানিয়েছিলেন এবং অনেকে যেমন, ইবরাহীম নাখা'ঈ ও শা'বী প্রমূখ মারফূ হাদীসকেও মাওকূফরূপে বর্ণনা করতেন এবং বলতেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরের কোনো ব্যক্তি থেকে হাদীস বর্ণনা করা আমাদের নিকট অধিক পছন্দনীয়। পরবর্তী লোকের ওপরই হয়। (ফলে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে ভুল সম্বোধন করার গুনাহ্ না হয়) ৪২০ দারেমী ইসহাক বিন ঈসা থেকে তিনি হাম্মাদ ইবনে যায়েদ থেকে তিনি আবূ হাশেম থেকে তিনি ইবরাহীম থেকে বর্ণনা করেন , عل المحاقلة كالمزابنة نهى رسوؿ الله صلى الله عليو كسل
৪১৯ মুকাদ্দিমায়ে ই'লাউস সুনান ২১/২০ ৪২০ আনওয়ারুল বারী ৬/৪৯১, আল ইমাম ইবনে মাজাহ্ ওয়া কিতাবুহুস সুনান পৃ. ৬৩