মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

গ্রহণযোগ্যতা ও বিশ্বস্ততা এবং নির্ভরযোগ্য মুহাদ্দিস ও ফকীহ্‌ হওয়ার ব্যাপারে সকল হাদীস বিশারদ পণ্ডিত ঐক্যমত্য পোষণ করেছেন। ইসমাঈল ইবনে আবী খাদে বলেন, كافال عبيكأبوالضحىكإبراىيكأصحابنايجتمعوففيالمسجدفيتذاكركف الحديثف ذاجا ىشئليسفيوركايةرمواأبصارىإلىإبراىي শা'বী আবুদ দুহা ইবরাহীম এবং আমাদের সঙ্গী-সাথীগণ মসজিদে একত্রিত হয়ে পরস্পর হাদীস মুযাকারা করতেন। আর যদি তাঁদের মাঝে এমন মাসআলা- মাসায়েল ও ফাত্‌ওয়া প্রসঙ্গ আসতো যার সমাধান তাঁদের কাছে থাকতো না, তখন তারা ইবরাহীম নাখা'ঈর দিকে চোখ তুলে তাকাতেন। (অর্থাৎ তার ওপর হাওলা করতেন) ইমাম শা'বী বলেন, ইবরাহীম নাখা'ঈ ফিক্‌হী খান্দানে তা'লীম ও তারবিয়াত পেয়েছেন। এ কারণে ফিক্‌হ ছিলো তার ঘরের জিনিস। এরপর আমাদের কাছে এসে আমাদের সব উঁচু স্তরের হাদীস গ্রহণ করে নিজের অর্জিত ফিক্‌হের সাথে মিলিয়েছেন। সাঈদ ইবনে যুবায়ের (হাদীস সংμান্ত ইল্‌মী প্রশ্নকারীদেরকে) বলতেন তোমরা আমার কাছে জিজ্ঞাসা করছো অথচ তোমাদের মাঝে রয়েছেন ইবরাহীম নাখা'ঈ। ৪১৪ ইবনে আব্দুল বার র. বলেন, كل مل عرؼ انو ال يأخذ اال عل ثقةفتد ليسو كترسيلو مقبوؿ . فمراسيل سعيد بل صحاح . النخعى عندى ،كابل سيريل ، كابراىي المسي যে রাবীর ব্যাপারে জানা যাবে যে, তিনি শুধু ছিকাহ্‌ তথা নির্ভরযোগ্য ব্যক্তিদের থেকেই হাদীস গ্রহণ করেন, এরূপ রাবীর তাদলীস ও ইরসাল গ্রহণযোগ্য। অতএব সাঈদ ইবনুল মুসাইয়াব, ইবনে সীরীন এবং ইবরাহীম নাখা'ঈর মুরসাল রেওয়ায়েত মুহাদ্দিসগণের নিকট সহীহ্‌। মুহাদ্দিসদের নিকট ইবরাহীম নাখা'ঈর মুরসাল সহীহ্‌ হওয়ার ব্যাপারে ইবনে আব্দুল বার র. এর বক্তব্য সুস্পষ্ট। 'আত্‌ তামহীদ' এর উক্ত ইবারতের ২য় পৃষ্ঠা পরে ইবনে আব্দুল বার র. ইবরাহীম নাখা'ঈ র. এর ঐ বক্তব্য তুলে ধরেছেন যা ইমাম তিরমিযী র.ও বর্ণনা করেছেন। তা হলো,

৪১৩ তাযকিরাতুল হুফ্‌ফাজ ১/ ৭৭, তাহ্‌যীবুল আসমা ১/১০৪ ৪১৪ তাযকিরাতুল হুফফায ১/৫৯ দারুল কুতুবিল ইল্‌মিয়্যাহ ৪১৫ সূত্র ই'লাউস সুনান ৪/২১৯

— পৃষ্ঠা ৩২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।