মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

৩. চার মাযহাবের যে কোনো এক মাযহাবের তাকলীদ করা শিরক। ৪. কোনো ব্যক্তি সাহাবী, ইমাম, মুজতাহিদ যাই হোক না কেন, তাদের কথা মান্য করা যাবে না। তাদের মতামত ও ফাত্‌ওয়া গ্রহণযোগ্য নয়। ৫. মাখলূকের মতো আল্লাহ্‌ পাকের হাত, পা, চোখ ও মুখ আছে তথা আল্লাহ্‌কে অবয়বধারী বিশ্বাস করতে হবে।

বর্তমান প্রেক্ষাপটে আহ্‌লে হাদীস : শুরু থেকে এরা ওলামায়ে কিরামের প্রতিরোধে এক ঘরে হয়ে যায়। পরবর্তীতে সে.দী আরবে নজদী সালাফীদের ক্ষমতা উত্থান এবং পেট্রো ডলারের জোরে, তারা যখন তাদের মতবাদ বিশ্বের মুসলিমদের মধ্যে প্রচারের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করতে থাকে, তখন এ লা-মাযহাবী, গাইরে মুকালিস্নদ, তথাকথিত আহ্‌লে হাদীসদের পালে বাতাস লাগে। মধ্যপ্রাচ্যের নজদী সালাফীপন্থী দেশসমূহ থেকে মসজিদ, মাদরাসা ইত্যাদি প্রতিষ্ঠার নামে আসতে থাকে অজস্র টাকা। আর্থিক শক্তি একটি বড় শক্তি। এ শক্তিকে কাজে লাগিয়ে তারা পরিকল্পনা করে মেধা খরিদ করার জন্য এবং তাদের মতবাদ প্রচার প্রোপাগান্ডার জন্য। বর্তমানে সমগ্র মুসলিম বিশ্বে এরা এদের বিভ্রান্তির দাবানল ছড়িয়ে দিয়েছে। মিশরে তাদের অপতৎপরতা দেখে আহ্‌লে সুন্নাহ্‌ ওয়াল জামা'আতের বিশ্ববরেণ্য ইলমী ব্যক্তিত্ব শাইখুল ইসলাম যাহিদ আলকাউছারী র. একটি ছোট রেসালা লিখেন। যার নামই বলে দেয় এ লা-মাযহাবী দলটি কতটা পথভ্রষ্ট। তাঁর সে রেসালাটি হলো االمذىبية قنطرة االدينيو "অর্থাৎ মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ।" রেসালাটির বাংলা অনুবাদ নিয়ে এগিয়ে এসেছেন আমার প্রিয় মুফতী মনিরুল ইসলাম। মূল অনুবাদটি পেশ করার পূর্বে তিনি লম্বা একটি ভূমিকাও পাঠকের সামনে তুলে ধরেছেন। আল্লাহ্‌ পাকের দরবারে এ গ্রন্থটির কবুলিয়্যাতের জন্য মুনাজাত করছি, আমীন! নাচিজ আবূ সালেহ্‌ মুহাম্মাদ মু'তাসিম বিল্লাহ্‌ মুহ্‌তামিম, আনোয়ারুল ঊলূম সিদ্দীকিয়া হামীদিয়া মাদরাসা খানকায়ে হামীদিয়া, সিদ্দীকিয়া মহল্লা, মাগুরা-৭৬০০

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।