মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

বৃহত্তর ইরাকের প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকীহ্‌ আলিম হযরত ইবরাহীম নাখা'ঈ র.। তাঁকে 'ফকীহুল ইরাক'ও বলা হয়। তাঁর নসবনামা নিম্নরূপ, ইবরাহীম বিন ইয়াযীদ বিন কায়েস বিন আসওয়াদ বিন রাবী'আ বিন যুহাল আবূ ইমরান আননাখা'ঈ আলকূফী। তিনি জন্ম গ্রহণ করেন ৩৬ হিজরীতে। তিনি ইরাকের একটি প্রসিদ্ধ ইল্‌মী পরিবারে জন্ম গ্রহণ করেন এবং হযরত আলকামা র., আসওয়াদ র. প্রমূখের কাছ থেকে প্রাথমিক দ্বীনি শিক্ষা গ্রহণ করেন। তাঁকে নাখা'ঈ বলার কারণ : শব্দটির সঠিক উচ্চারণ হলো "নাখা'ঈ"। 'খা' এর ওপর যবর দিয়ে, সাকিন দিয়ে নয়। "নাখা'আ" হলো আরবের একটি গোত্র। "নাখা" শব্দের এক অর্থ দূরত্ব। যেহেতু তিনি স্বগোত্র ত্যাগ করেছিলেন এজন্য তাকে এ সম্বোধনে সম্বোধিত করা হয় বা নামকরণ করা হয়। যাদের কাছ থেকে তিনি হাদীস বর্ণনা করেছেন : তিনি তাঁর দু'মামা আসওয়াদ ও আব্দুর রহ্‌মান থেকে হাদীস বর্ণনা করেছেন। যারা দু'জনই ইয়াযীদ এর পুত্র। এবং তিনি মাসরূক, আলকামা, আবূ মা'মার, হাম্মাদ ইবনে হারেছ, কাযী শুরাইহ্‌, সাহাম বিন মিনজাব প্রমূখের থেকেও

৪১১ "ইবনে মাকুলান" এমনটিই বলেছেন, দেখুন আল আনসাব লিস-সাম'আনী ৫/৪৭৩

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।