মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

মাগরিব ও ইশার মাঝে ঘুমাতেন। আর রমযান বাদে অন্য মাসে তিনি প্রত্যেক ছয় রাতে একবার কুরআন খতম করতেন। জাবের আলজু'ফী র. আব্দুর রহ্‌মান বিন আসওয়াদ হতে বর্ণনা করেন তিনি বলেন, "আসওয়াদ র. যখন হজ্জের তালবিয়া পড়তেন তাকে হজ্জ বা উমরাহ্‌র নাম উলেস্নখ করতে কখনো শুনিনি। তিনি বলতেন, إنيتي ف الله يعل নিঃসন্দেহে আল্লাহ্‌ তা'আলা আমার নিয়ত সম্পর্কে অবগত। ৪০৮ আবূ ইসহাক বলেন আসওয়াদ র. তাঁর তালবিয়াতে বলতেন, لبيك غفار الذنوب শু'বা হাকাম থেকে বর্ণনা করেন, إف امسود كاف يصوـ الدىر "আসওয়াদ র. বছর ভর রোযা রাখতেন। আলিমদের অভিমত : হযরত আসওয়াদ র. এর মতো প্রসিদ্ধ তাবে'ঈর তাওসীকের জন্য আমি মনে করি কারো মতামতের প্রয়োজন নেই। কারণ তিনি এক দিক হতে قركف ثالثة এর সময়কার একজন মাশহুর ফকীহ্‌। অপরদিকে হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর সান্নিধ্যে থেকে তিনি ইল্‌মে দ্বীনের বিশাল ভাণ্ডার আয়ত্ত্ব করেন। তথাপিও অবগতির জন্য হযরত আসওয়াদ র. সম্পর্কে যুগবরেণ্য মুহাদ্দিসীনে কেরামের কিছু বক্তব্য উলেস্নখ করছি। আবূ তালেব র. ইমাম আহ্‌মাদ র. হতে বর্ণনা করেন, ثقة ملأىلالخير "আহ্‌লে খাইর তথা উত্তম ব্যক্তিদের মধ্যে তিনি একজন নির্ভরযোগ্য ব্যক্তি। ইবনে সা'দ বলেন, كاف ثقة كلوأحاديث صالحة "তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য লোক। তার অনেক সহীহ্‌ হাদীস রয়েছে। ইবনে মাস'ঊদ রা. এর যে শিষ্যগণ ফাত্‌ওয়া দিতেন তাঁদের মধ্যে আসওয়াদ র. এর নাম উলেস্নখ করেছেন। ইবনে হিব্বান তাঁর ثقات গ্রন্থে বলেন, كاف فقيها زاىدا তিনি ছিলেন দুনিয়া বিমুখ এক ফকীহ্‌।

৪০৮ তবাকাতে ইবনে সা'দ ৩/৩৯৬ পৃ. ৪০৯ প্রাগুক্ত পৃ. ৩৯৫ ৪১০ তাহ্‌যীবুত তাহ্‌যীব ১/২১৭ পৃ.

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।