মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

আসওয়াদ ইবনে ইয়াযীদ নাখা'ঈ আল কূফী র. : পরিচয় : কুনিয়ত হলো আবূ আব্দির রহ্‌মান। তিনি আব্দুর রহ্‌মান ইবনে ইয়াযীদ র. এর ভাই। আব্দুর রহ্‌মান এর পিতা। আলকামা ইবনে কায়েস র. এর ভ্রাতুষ্পুত্র। আর এরা সবাই হলেন ইল্‌ম ও আমলে এক শীর্ষস্থানীয় পরিবারের সন্তান। ইবরাহীম নাখা'ঈ র., আলকামা র. এরা সবাই বিশ্ববরেণ্য আলেম ছিলেন। শীর্ষস্থানীয় তাবে'ঈদের অন্তভুর্ক্ত ছিলেন। সে হিসেবে হযরত আসওয়াদ র. ইল্‌মী পরিবারেই লালিত-পালিত হন। হযরত মু'আয ইবনে জাবাল রা., বিলাল রা., ইবনে মাস'ঊদ রা., আয়েশা রা., ওমর রা., আবূ বকর রা.সহ বহু সংখ্যক সাহাবীর রা. সাথে তিনি সাক্ষাত করেন এবং তাঁদের সোহ্‌বত গ্রহণ করেন। তিনি প্রথমে ইয়ামানের বাসিন্দা ছিলেন। পরবর্তীতে কূফাতে হিজরত করেন।

যাদের থেকে তিনি হাদীস বর্ণনা করেন : ১. হযরত মু'আয ইবনে জাবাল রা. ২. বিলাল রা. ৩. আয়েশা রা. ৪. হুজাইফা ইবনে ইয়ামান রা. ৫. ইবনে মাস'ঊদ রা. ৪০০ ৬. আবূ বকর রা. ৭. ওমর রা. ৮.আলী রা. ৯. আবূ মাহ্‌যূরাহ রা. ১০. আবূ মূসা রা. ৪০১ প্রমূখ সাহাবায়ে কেরাম থেকে তিনি হাদীস বর্ণনা করেন।

৪০০ সিয়ারু আ'লামিন নুবালা, ৫/৮৫ পৃ. ৪০১ মুকাদ্দামা কিতাবুল আছার, পৃ. ৯১

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।