মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

যদি বসে মানুষদেরকে পড়াতেন ও তাদেরকে কিছু বর্ণনা করতেন! (তবে কতই না ভাল হতো)। জবাবে তিনি বললেন, মানুষ আমার পেছনে পেছনে আসুক এবং বলুক যে ইনিই আলকামা। আমি এসবকে অপছন্দ করি। তিনি তার বাড়িতে ছাগলকে খাওয়াতেন এবং তাদের জন্য খাদ্য প্রস্তুত করতেন। আর তার সাথে একটা কিছু থাকত, ছাগলগুলো পরস্পর মারামারি করলে তিনি তা দ্বারা আওয়াজ দিতেন যেন সেগুলো থেমে যায়। ইবরাহীম র. বলেন, আলকামা র. অসীয়ত করে বলেন, আমি যখন মৃত্যু মুখে পতিত হবো তখন আমার কাছে এমন কাউকে বসিয়ে দেবে, যে আমাকে ال الو اال الله তালকীন করবে (অর্থাৎ ال الو االالله আমার সামনে পড়বে যাতে তার থেকে শুনে আমিও পড়তে পড়তে মারা যাই) এবং আমাকে দ্রুত কবরস্থ করবে। আর তোমরা মানুষের সামনে আমাকে নিয়ে বিলাপ করবে না। কেননা আমি ভয় করি যে তোমাদের এ বিলাপ না জাহেলিয়াতের বিলাপে পরিণত হয়। ইবরাহীম র. বলেন, আলকামা র. বলেন, "যদি পারো আমাকে মৃত্যুর সময় কালিমা ال الو اال الله এর তালকীন করবে। আর কাউকে আমার মৃত্যু সংবাদ জানাবে না। কেননা আমি ভয় করি যে তা জাহেলি যুগের বিলাপে পরিণত হয় কিনা। আর যখন তোমরা আমাকে কবরস্থ করার উদ্দেশ্যে বের করে নিয়ে যাবে তখন (বাড়ির দরজা আটকিয়ে দেবে। (যাতে কোনো মহিলা আমার পেছনে পেছনে না আসে।) এরূপই ছিলো হযরত আলকামা র. এর চালচলন। তিনি ছিলেন নিঃসন্তান। ইমাম নববী র. তাঁর বিখ্যাত ام تهذيالصفة سما কিতাবে আলকামা র. এর জীবনী আলোচনাতে বলেন, ওলামায়ে কেরাম হযরত আলকামা র. এর বড়ত্ব, উচ্চ মর্তবা পরিপূর্ণ ইল্‌মের অধিকারী হওয়া এবং তার সুন্দর মতামতের ব্যাপারে একমত। ইবরাহীম নাখা'ঈ র. বলেন আলকামা র. ছিলেন হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর অধিক সাদৃশ। ইমাম আবূ ইসহাক র. বলেন, আলকামা র. ছিলেন একজন আল্লাহ্‌ওয়ালা ব্যক্তি। আবূ সাঈদ সামআনী র. বলেন, তিনি আব্দুল্লাহ্‌ বিন মাস'ঊদ রা. এর শীর্ষ স্থানীয় শিষ্যদের একজন এবং ভাব ভঙ্গিমায়, আচার-আচরণে ও শিষ্টাচারে আব্দুল্লাহ্‌ বিন মাস'ঊদ রা. এর অধিক সাদৃশ। আল্লাহ্‌ রব্বুল আলামীন আমাদেরকে এ মহামনীষীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে সে মোতাবেক আমাদের জীবন গড়ার তাওফীক দান করুন। ইন্তেকাল : হযরত আলকামা র. ৬২ হিজরীতে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। তাঁর মৃত্যুর ব্যাপারে এ মতটিই গ্রহণযোগ্য। ৬৫/৬৩ হিজরীতে

৩৯৬ সিয়ারু আ'লামিন নুবালা ৫/৯২ ৩৯৭ কিতাবুল আছার, মুকাদ্দামা ৯৪

— পৃষ্ঠা ৩১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।