মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবীদের ছেড়ে আলকামা র. এর কাছে কেন যেতেন? (ফাত্‌ওয়া, মাসআলা-মাসায়েল জানার জন্য) তিনি জবাবে বললেন, হে বৎস! আমি তাঁর কাছে যেতাম কারণ স্বয়ং সাহাবায়ে কেরাম তার কাছে ফাত্‌ওয়া জানতে চাইতেন। তিনিতো শামে আবূ দারদা রা. এবং মদীনায় ওমর রা., যায়েদ রা., আয়েশা রা.এর কাছেও গমন করেছেন। আর তিনিতো এমন ব্যক্তি, যিনি علوـ اممصار তথা ইল্‌মের শহর বা ইল্‌মের বিশাল খাযীনা (নিজের মধ্যে) জমা করেছেন। হযরত আলকামা র. এর খোদাভীতি : হযরত আলকামা র. এর ব্যাপারে আ'মাশ র. ইবরাহীম থেকে বর্ণনা করেন, كاف علقمة يقرأ القراف في خمس كاالسود في ست كعبد الرحمل بل يزيد في سبع "আলকামা র. পাঁচ দিনে আসওয়াদ র. ছয় দিনে ও আব্দুর রহ্‌মান ইয়াযীদ সাত দিনে কুরআন খতম করতেন। ৩৯৪ মালেক বিন হারিস আব্দুর রহ্‌মান বিন ইয়াযীদ র. এর সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন আমরা আলকামা র.কে বললাম যে, "আপনি যদি মসজিদে নামায পড়তেন আর আমরা আপনার সাথে বসতে পারতাম তবে আপনার কাছ থেকে (অনেক কিছু) জানতে পারতাম!" জবাবে তিনি বললেন, মজলিশে বসে তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার ফলে মানুষ আমাকে দেখে বলুক যে ইনিতো আলকামা। আমি ইহা অপছন্দ করি। তাঁরা বললেন যদি আপনি আমীর উমরাহ্‌দের দরবারে প্রবেশ করতেন! (কত ভাল হতো) তিনি জবাব দেন, আমি ভয় করি, তাদেরকে যতটা হীনমন্য মনে করি তারা আমাকে তার চেয়ে বেশি নিচু ভাববে। এভাবেই আলকামা র. নিজেকে লোকের মাঝে প্রকাশ করা হতে বিরত থাকতেন। আ'মাশ ইবরাহীম এর সূত্রে আলকামা হতে বর্ণনা করেন, আলকামা র. বলেন, " আব্দুল্লাহ্‌ বিন মাস'ঊদ রা. এর দরবারে একদা শরবত তথা কিছু পানীয় নিয়ে আসা হলে, তিনি বললেন হুযুর আমরা রোযাদার তখন তিনি কুরআনের এ আয়াত তেলাওয়াত করলেন : فيو القلوب كام يخافوف يوما تتقلبصار তারা ভয় করে সে দিনকে যে দিন অন্তর ও দৃষ্টি উলট পালট হয়ে যাবে। শরীফ আবী ইসহাক র. আব্দুর রহ্‌মান বিন ইয়াযীদ র. এর সূত্রে বর্ণনা করেন, "ইবনে মাস'ঊদ রা.কে জিজ্ঞাসা করা হলো, আলকামা কি আমাদের মধ্যে বেশি তেলাওয়াতকারী নয়? তিনি বললেন, হঁ্যা। আল্লাহ্‌র কসম সে তোমাদের মধ্যে সর্বাধিক তেলাওয়াতকারী। মুসাইয়াব ইবনে রাফে বলেন আলকামা র.কে বলা হলো : "আপনি

393 احملدث الفاصل এর বরাতে فقوأىل العراق وحديثهم (আল্লামা যাহিদ আল কাউছারী র. এর রচিত) পৃ. ৫৬ ৩৯৪ সিয়ারু আ'লামিন নুবালা ৫/৯১ ৩৯৫ সূরা নিসা ৩৭

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।