মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

ছিলেন ছয়জন। যথা: আলকামা র., আসওয়াদ র., মাসরূক র., ওবায়দা র., আবূ মায়সারা আমর বিন শুরাহ্‌বিল র. এবং হারিস ইবনে কায়েস র.। ইসরাঈল র. বর্ণনা করেন আবূ হুযাইল গালিব বলেছেন, আমি ইবরাহীম নাখা'ঈকে বললাম আলকামা উত্তম নাকি আসওয়াদ? জবাব দিলেন আলকামা উত্তম। তিনি সিফ্‌ফীনের যুদ্ধে হযরত আলী রা. এর সাথে অংশ গ্রহণ করেছিলেন। ৩৯০ মার্‌রাহ হামদানী বলেন-" আলকামা ছিলেন একজন আল্লাহ্‌ওয়ালা ব্যক্তি। শা'বী র. বলেন- كاف علقمةأبطل القوـ بابل مسعود আলকামা ছিলেন ইবনে মাস'ঊদ রা. ইল্‌ম এর সর্বাধিক ধারক-বাহক। আলকামা র. এর ব্যাপারে ইবনে মাস'ঊদ রা. ও সাহাবীদের অবস্থান : আবূ যিবইয়ান বলেন আমি বহু সাহাবীকে দেখেছি তাঁরা হযরত আলকামা র.কে প্রশ্ন করতেন। তাঁর কাছে ফাত্‌ওয়া জিজ্ঞাসা করতেন। ৩৯১ ইবনে মাস'ঊদ রা. বলেন "আমি যা কিছু পড়েছি ও জানি সবই আলকামা র. পড়েছে ও শিখেছে"। ইবরাহীম নাখা'ঈ র. থেকে বর্ণিত "আলকামা র. আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদের রা. সামনে কুরআন পড়তেছিলেন ও তখন ইবনে মাস'ঊদ রা. বললেন, "তোমার জন্য আমার মাতা-পিতা কুরবান হোক, আরো তেলাওয়াত করো। কেননা সুন্দর সুর কুরআনকে শোভামণ্ডিত করে তোলে।" মুসলিম বিন ইবরাহীম........ইবরাহীম (নাখা'ঈ) আলকামা হতে তিনি বলেন, আমি ছিলাম কুরআন তেলাওয়াতের ক্ষেত্রে খোদা প্রদত্ত সুন্দর সুরের অধিকারী, তাই ইবনে মাস'ঊদ রা. আমার কাছ থেকে কুরআন তেলাওয়াত শুনতে চাইতেন এবং বলতেন পড় পড়। তোমার জন্য আমার মা-বাবা উৎসর্গিত হোক। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন "সুন্দর সুর কুরআনকে শোভামণ্ডিত করে"। শরীফ আবূ ইসহাক হতে বর্ণিত ইবনে মাস'ঊদ রা.কে জিজ্ঞাসা করা হলো আলকামা কি আমাদের মধ্যে অধিক পাঠকারী নয়? তিনি বললেন, হঁ্যা, আল্লাহ্‌র কসম! নিশ্চয় সে তোমাদের মধ্যে অধিক পাঠকারী। ৩৯২ ইসামাঈল র. ইবনে আবী খালিদ সূত্রে তিনি বলেন, শু'বা বলেছেন,"এমন কোনো বাড়ি যদি থাকে যাদের জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে তবে তাঁরা হলো তথা আলকামা ও আসওয়াদ র. এর বাড়ির অধিবাসী। হযরত আলকামা র. এর ব্যাপারে ইবনে মাস'ঊদ রা. বলেন, আমি যা কিছু জানি আলকামাও তা জানে। হাসান বিন সাহ্‌ল বর্ণনা করেন, কাবূস র. বলেন, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করলাম আপনি আল্লাহ্‌র নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর

৩৯০ তবাকাতে ইবনে সা'দ ৩/৪০৭ পৃ. ৩৯১ কিতাবুল আছার, মুকাদ্দামা ৯৩ ৩৯২ কিতাবুল আছার, মুকাদ্দামা ৯৪

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।