মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

ভারতে ইংরেজ আমলে বিরোধিতার স্বরূপ : সেই সাইয়িদুল মুরসালীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সময়ে ইয়াহুদী-খ্রিস্টানচμ সম্মুখ সমরে পরাজিত হয়ে তারা তাদের পলিসি পরিবর্তন করে। তারা মুসলিম জাতিকে দুনিয়ার বুক থেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন পলিসি নির্ধারণ করে। তন্মধ্যে প্রধান হলো গুপ্ত হত্যা ও মুসলমানদের কৃষ্টি কালচারে পরিবর্তন আনা এবং নতুন নতুন দল সৃষ্টি করে বিভেদের বীজ বপন করার জন্য এজেন্ট নিয়োগ করা। এ কাজে তাদের প্রথম সফলতা খেলাফতে রাশেদার দু'মহান খলীফা হযরত ওমর রা. ও হযরত আলী রা.কে শহীদ করতে পারা। কিন্তু বিভেদ সৃষ্টির জন্য তারা সফলতার চরম পারাকাষ্ঠা দেখাতে পারে প্রায় বারোশত বৎসর পরে ঐ সময়ে, যখন ইংরেজ পরাশক্তির শ্বেত ভল্লুক ভারতীয় উপমহাদেশসহ সমগ্র পৃথিবী গ্রাস করেছে। তারা ভারতে তাদের দখলদারিত্বের সময় গোলাম আহ্‌মাদ কাদিয়ানীর দ্বারা খতমে নবুওয়াত অস্বীকার করিয়ে নবী দাবি করায়। সৃষ্টি করে মুসলমানদের মাঝে (একই কুরআনধারী) আরো একজন ভণ্ডনবীর। একইভাবে তারা সহস্র বছরের মুসলিম কালচার চার মাযহাবের (আহ্‌লে সুন্নাহ্‌ ওয়াল জামা'আতের) অনুসারীদের কাফির-মুশরিক ফাত্‌ওয়া প্রদানের জন্য সৃষ্টি করে আরো একটি দল। কিন্তু জন্মের সময় এদের নামকরণ বারবার পরিবর্তন হতে থাকে। প্রথমে মুহাম্মাদী, অতঃপর যখন তারা দেখতে পেলো এ নামের সাথে মুহাম্মাদ ইবনে আব্দুল ওহাব নজদীর চরম মিল, এতে তাদের ওহাবী পরিচয় গুপ্ত থাকছে না; তখন ১৮৮৬ সালে ইংরেজদের কাছে আবেদন করে নিজেদের পরিচয় "আহ্‌লে হাদীস" নামে রেজিস্ট্রেশন করে। এ দলের গোড়াপত্তন করে মে.লভী আব্দুল হক বেনারসী (মৃত-১২৭৫ হিজরী)। সে শহীদে বালাকোট সাইয়িদ আহ্‌মাদ শহীদ বেরলবী র. এর মিথ্যা খলীফা দাবী করে সর্বপ্রথম লা-মাযহাবিয়্যাতের ভ্রষ্টতা প্রচার শুরু করে। তখন সাইয়িদ আহ্‌মাদ শহীদ বেরলবী র. এর খলীফা ও মুরীদগণ এদের সম্পর্কে ফাত্‌ওয়া তলব করে মক্কা শরীফ ও মদীনা শরীফের ওলামায়ে কিরামের কাছে আবেদন করেন। সেখানকার মুফতীগণ এদেরকে গোমরাহ্‌ বলে ফাত্‌ওয়া দেন। ১২৪৬ হিজরীতে এ ফাত্‌ওয়া তাম্বীহুদ্‌ দল্‌লীন (تنبيو الضاليل)' নামে পুস্তিকা আকারে প্রকাশিত হয়। এ পথভ্রষ্ট ফিরকাটির বাতিল মতবাদসমূহের মধ্যে অন্যতম হলো : ১. শুধু কুরআন ও সহীহ্‌ হাদীস শরীয়তের দলীল (এটিও তাদের চতুরতা, নিজেদের মতের বাইরে গেলে তারা সহীহ্‌ হাদীসও অস্বীকার করে।) ২. ইজমা' ও কিয়াস মান্য করা শিরক।

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।