হযরত আলকামা র. এর ব্যাপারে চার ইমামের এক ইমাম আহ্মাদ বিন হাম্বল র. বলেন, তিনি একজন নির্ভরযোগ্য ব্যক্তি ও উত্তম লোক ছিলেন। অনুরূপ ইয়াহ্ইয়া বিন মা'ঈনও তাঁকে ثقة বা নির্ভরযোগ্য সাব্যস্ত করেছেন। ওসমান বিন সা'ঈদ র. বলেন, আমি ইয়াহ্ইয়া বিন মা'ঈনকে জিজ্ঞাসা করলাম আপনার কাছে আলকামা প্রিয় নাকি আবিদাহ বিন সালমানী? ইয়াহ্ইয়া বিন মা'ঈন কাউকেই কারো ওপর প্রাধান্য দেন নাই। ওসমান বিন সা'ঈদ বলেন, আলকামা র. আব্দুল্লাহ্ বিন মাস'ঊদ রা. এর ব্যাপারে অধিক অবগত ছিলেন। আবূ হামযাহ র. হতে যায়েদাহ্ র. বর্ণনা করেন "আমি রাবাহ আবূ মুছান্নাকে বললাম আপনি কি আব্দুল্লাহ্ বিন ওমরকে দেখেছেন? তিনি বললেন হঁ্যা দেখেছি এবং আমি পদব্রজে গমন করে তিনবার ওমর রা. এর সাথে হজ্জ করি। তিনি (মুছান্না) বলেন আর আব্দুল্লাহ্ (বিন ওমর) এবং আলকামা র. মানুষকে দুটি সারিতে সারিবদ্ধ করতেন, অতঃপর আব্দুল্লাহ্ (বিন ওমর) একদলকে পড়াতেন আর হযরত আলকামা র. আরেক দলকে পড়াতেন। যখন অবসর হতেন তখন তারা হজ্জ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ও হালাল-হারাম নিয়ে পরস্পর আলোচনা করতেন। তুমি যদি ইবরাহীম নাখা'ঈকে দেখে থাকো তবে আলকামাকে দেখতে তোমার কোনো সমস্যা নেই। অর্থাৎ ইবরাহীম নাখা'ঈকে দেখা মানেই আলকামা র.কে দেখা। কেননা মানুষের মধ্য হতে ইবরাহীম নাখা'ঈ আলকামা র. এর বেশি সাদৃশ্য ছিলেন। আবু মুছান্না র. বলেন "তুমি যদি আলকামা র.কে দেখো তবে আব্দুল্লাহ্ বিন মাস'ঊদ রা.কে দেখতে তোমার আর কোনো সমস্যা নেই। (অর্থাৎ তাঁকে দেখা মানেই ইবনে মাস'ঊদকে রা. দেখা) মানুষদের মধ্যে আলকামা র.ই আব্দুল্লাহ্ বিন মাস'ঊদ রা. এর সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। আ'মাশ র. আম্মারা বিন উমাইর থেকে বর্ণনা করে বলেন, আমাদেরকে আবূ মা'মার বলেছেন আব্দুল্লাহ্ বিন মাস'ঊদ রা. এর সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির কাছে নিয়ে যাও। তখন আমরা তাকে নিয়ে আলকামা র. এর মজলিসে গিয়ে বসালাম। হাইসাম ইবনে আদী মুজালিদের সূত্রে শা'বী হতে বর্ণনা করেন, শা'বী র. বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবীদের পর কূফাতে আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. এর সঙ্গীদের মধ্যে ফকীহ্ ছিলেন হযরত আলকামা র., ওবায়দা র., শুরাইহ্ র. ও মাসরূক র.। মানসূর ইবরাহীম নাখা'ঈ র. হতে বর্ণনা করেন, তিনি বলেন আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. এর সঙ্গীদের হতে যারা মানুষকে কুরআন পড়াতেন, সুন্নাহ্ শিক্ষা দিতেন এবং মানুষের মাঝে নিজেদের মতামত প্রকাশ করতেন অর্থাৎ ফাত্ওয়া দিতেন তারা
৩৮৯ প্রাগুক্ত ৫/৮৮