মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আলকামা র. ছিলেন একজন মাশহুর তাবে'ঈ। বহু সংখ্যক সাহাবী হতে তিনি হাদীস বর্ণনা করেন। যাদের কাছ থেকে তিনি হাদীস বর্ণনা করেছেন তাঁরা হলো, হযরত ওমর রা., হযরত ওসমান রা., আলী রা. সালমান রা., আবূ দারদা রা., খালিদ ইবনে ওয়ালীদ রা., হুযাইফা রা., খাব্বাব রা., আয়েশা রা., সা'দ রা., আম্মার রা., আবূ সা'ঈদ বদরী রা., আবূ মূসা রা., মা'কাল বিন সিনান রা., মাসলামাহ্‌ ইবনে ইয়াযীদ আলজু'ফী রা., শুরাইহ্‌ ইবনে আরতাআহ রা., কায়েস বিন মানজান রা. প্রমূখ সাহাবীসহ আরো মুহাদ্দিসদের থেকে তিনি হাদীস বর্ণনা করেন।

আলকামা র. এর কাছ থেকে যারা হাদীস বর্ণনা করেন : আবু ওয়ায়েল, শা'বী, উবাইদ ইবনে নুযাইলা, ইবরাহীম নাখা'ঈ, মুহাম্মাদ ইবন সীরীন, আবূ যোহা, মুসলিম বিন সুরাইহ্‌, ইবরাহীম বিন সুওয়াইদ, সালামাহ্‌ বিন কুহাইল, তাঁর ভ্রাতুষ্পুত্র আব্দুর রহ্‌মান বিন ইয়াযীদ, আবূ ইসহাক আস সাবে'ঈ, আম্মারাহ্‌ বিন উমাইর, আবূ কাইস আব্দুর রহ্‌মান ইবনে সারওয়ান আল আওদী, আব্দুর রহ্‌মান ইবনে আওসাজা, কাসিম ইবনে মুখাইমিরা, কাইস ইবনে রুমী, হুনাই ইবনে নুওয়াইরা, ইয়াহ্‌ইয়া ইবন আস্‌সাব, ইয়াযীদ ইবনে আওস, ইয়াযীদ ইবনে মু'আবিয়া আন নাখা'ঈ, আবূ রুকাদ নাখা'ঈ, মুসাইয়াব ইবনে রাফি প্রমূখ বিখ্যাত মুহাদ্দিসীনে কেরাম। হযরত আলকামা র. আব্দুল্লাহ ইবনে মাস'ঊদ রা. এর কাছে কুরআনের তাজবীদ শিক্ষা করেন। ৩৮৭ হযরত ইবনে মাস'ঊদ রা. এর সকল ছাত্রের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ ছাত্র। ইবরাহীম নাখা'ঈ র. শা'বী র. প্রমূখসহ বহু ইমাম তাঁর কাছ থেকে ফিক্‌হ শিক্ষা করেন। হযরত আলী রা. ও ইবনে মাস'ঊদ রা. এর ইন্তেকালের পর আলকামা র. ইবনে মাস'ঊদ রা. এর স্থলাভিষিক্ত হয়ে ফাত্‌ওয়াদান শুরু করেন। সীরাত সূরাত, শিক্ষাদানে তিনি ছিলেন অবিকল আব্দুল্লাহ বিন মাস'ঊদ রা. এর মতো। আব্দুল্লাহ্‌ বিন মাস'ঊদ রা. এর ছাত্ররা বহুসংখ্যক সাহাবায়ে কেরামের হায়াতে থাকা সত্ত্বেও হযরত আলকামা র. এর কাছে ফিক্‌হ শিক্ষা করতেন এবং তাঁকে ফাত্‌ওয়া জিজ্ঞাসা করতেন। ইমামদের মূল্যায়ন :

৩৮৬ সিয়ারু আ'লামিন নুবালা ৫/৮৭ পৃ. ৩৮৭ আনওয়ারুল বারী ১/২৯ ৩৮৮ প্রাগুক্ত ৫/৮৭

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।