কূফা নগরীর অন্যতম রত্ন হযরত আলকামা র.
হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ র. এর জানেশিন হযরত আলকামা কূফী র. পরিচয় : উপনাম আবূ শিবল। মূলনাম আলকামা ইবনে কায়েস ইবনে আব্দুল্লাহ্ বিন মালিক বিন আলকামা বিন সালমান বিন কুহল। তিনি বিখ্যাত মুহাদ্দিস ইবরাহীম নাখা'ঈ র. এর মামা এবং আসওয়াদ র. এর চাচা ছিলেন। জন্ম : হযরত আলকামা র. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবদ্দশাতেই জন্ম গ্রহণ করেন। ৩৮৫ তবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে সাক্ষাত করতে পারেননি।
ইল্ম ও মুজাহাদা : ইল্ম অর্জনের উদ্দেশ্যে তিনি হিজরত করে কূফা নগরীতে গিয়ে আবাসস্থল গ্রহণ করেন এবং হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. এর শিষ্যত্ব গ্রহণ করেন। সর্বদা তাঁর কাছে থেকে ইল্ম অর্জন করেন। ফলে তিনি একজন শীর্ষস্থানীয় তাবে'ঈতে পরিণত হন এবং দূরদূরান্তে তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়ে। ফলে তার কাছে বহু আলিমের সমাগম হয় এবং তাঁর কাছ থেকে ফিক্হ শিক্ষা করেন।
আলকামা র. যাদের কাছ থেকে হাদীস বর্ণনা করেন :
৩৮৫ সিয়ারু আ'লামিন নুবালা ৫/৮৭ পৃ. কিতাবুল আছার