হযরত সা'আদ বিন আবী ওয়াক্কাস রা.সহ পনেরোশত সাহাবী এ কূফা নগরীতে থাকতেন। আর এ কূফা নগরীর সকলেই শুধু তাহ্রীমার সময় হাত তুলতেন। উক্ত আলোচনা দ্বারা আমাদের সামনে একটি বিষয় পরিষ্..ার হয় যে, নামাযে শুধু তাকবীরে তাহ্রীমার সময় হাত উত্তোলন করার আমল শুধু ইবনে মাস'ঊদ রা. এর একার নয় বরং ইবনে মাস'ঊদ রা. ছাড়াও অনেক সাহাবী-তাবে'ঈর আমলও এমন ছিলো। উক্ত হাদীস সম্পর্কে ইমাম তিরমিযী র. এর মতামত : পাঠক! ইমাম তিরমিযী র. তাঁর জামে' তিরমিযীতে মুসনাদে আহ্মাদে বর্ণিত হাদীসটি এনে বলেন, كبو يقوؿ غير كاحد مل أىلمل أصحاب النبي صلى الله عليو العل كالتابعيل كىو قوؿ سفياف الثورم كأىل الكوفة. كسل (আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. বর্ণিত) এ হাদীস অনুসারে মত দিয়েছেন একাধিক সাহাবী ও তাবে'ঈ। সুফিয়ান সাওরী র. ও কূফাবাসীদের মতও এ হাদীস অনুসারে। আজ থেকে হাজার বছর আগে ইমাম তিরমিযী যে হাদীসটি এনে বলছেন, "এ হাদীস অনুসারে মত দিয়েছেন একাধিক সাহাবী ও তাবে'ঈ। সুফিয়ান সাওরী র. ও কূফাবাসীদের মতও এ হাদীস অনুসারে।" আজ সে হাদীসের অনুবাদ করে নিজ থেকে লিখে দেওয়া হচ্ছে, "মুহাদ্দিসগণের মতে, ইবনে মাস'ঊদ রা. ছিলেন একজন 'আত্মভোলা' মানুষ। এর প্রমাণ শরীয়তের অনেক মাসআলার ক্ষেত্রেই রয়েছে। তাই তাঁর বর্ণিত হাদীস শরীয়তের অকাট্য দলীল হতে পারে না। এ হলো আমাদের দ্বীনি খেদমাত!!! (না'ঊযু বিল্লাহ্) আল্লাহ্ তা'আলা মুসলমানদের এরূপ কাজ থেকে হিফাযতে রাখুন। আমাদের কথা : আমাদের কথা হলো, পৃথিবীর সকল বিবেকবান মুসলমানের কাছে জিজ্ঞাসা করা হোক, এ কাজটি সঠিক হয়েছে কি না? এবং এ লিখা দ্বারা ইবনে মাস'ঊদ রা. এর মর্যাদা ক্ষুণ্ন হয়েছে কি না? যদি উত্তর আসে এ কাজটি সঠিক হয়নি এবং মর্যাদা ক্ষুণ্ন হয়েছে, তাহলে সবিনয়ে আরয করবো যে, কোনো সাহাবী রা. সম্পর্কে এ জাতীয় উক্তি থেকে বেঁচে থাকতে। বরং এমন লেখালেখি করতে যা সাধারণ মানুষের হৃদয়ে সাহাবীগণের আযমত সম্মান বৃদ্ধি করে। কারণ সাহাবীগণের ইয্যত হুরমতের ব্যাপারে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামসহ আমাদের পূর্ববর্তী নেককার লোকগণ দৃঢ়তার সাথে সতর্ক করে গেছেন।
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।