মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

অথচ নামাযে তাকবীরে তাহ্‌রীমার সময় একবার হাত উত্তোলন করা কি শুধু আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর আমল ছিলো? না অন্যরাও নামাযে শুধু একবার হাত তুলতেন? ইমাম মালেক র. (১৭৯ হি.) বলেন, ال أعرؼ رفع اليديل في شيئ مل تكبير الصالة ال في خفض كال في رفع إال في افتتاح الصالة নামাযের সূচনা ব্যতীত অন্য কোনো তাকবীরের সময়, ঝঁুকার সময় বা সোজা হওয়ার সময় হাত তোলার নিয়ম আমার জানা নেই। ইমাম মালেক র. এর উক্তি দ্বারা স্পষ্ট বুঝা যায়, মদীনা শরীফের আমল একবার হাত ওঠানোর ওপর ছিলো। কারণ ইমাম মালেক র. মদীনা শরীফের আমলকে প্রাধান্য দিতেন এবং তিনি মদীনা শরীফেই অবস্থান করতেন। আর তিনি যখন বলছেন, "নামাযের সূচনা ব্যতীত অন্য কোনো তাকবীরের সময়, ঝঁুকার সময় বা সোজা হওয়ার সময় হাত তোলার নিয়ম আমার জানা নেই।" অতএব বোঝা যায় মদীনাবাসীর আমল ছিলো শুধু তাকবীরে তাহ্‌রীমার সময় একবার হাত উত্তোলনের ওপর। এটি কিভাবে সম্ভব? মদীনা শরীফে রাফয়ে ইয়াদাইনের ওপর আমল হবে আর ইমামু দারি হিজরা ইমাম মালেক র. জানবেন না? পাঠক! আমরা নামাযে একবার হাত ওঠানোর দলীল প্রদান করছি না এবং কোনো তাবীল বা ব্যাখ্যাতেও যাচ্ছি না। আমরা শুধু সাহাবা-তাবে'ঈদের যামানাতে মুসলিম জাহানে নামাযে একবার হাত ওঠানোর ওপর কিরূপ আমল হতো, বিশ্বস্ত সূত্রে তার কিছু প্রমাণ তুলে ধরছি। নামাযে একবার হাত ওঠানোর দলীল হাদীস, শুরূহুল হাদীস, ফিক্‌হের কিতাবসমূহে বিস্তারিত রয়েছে। আগ্রহী পাঠক সেখান থেকে দেখতে পারেন। বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য বাংলাতেও এ বিষয়ে যথেষ্ট কিতাব রয়েছে। যোগ্য আলিমদের সাথে পরামর্শ করে এ বিষয়ে পড়াশুনা করা যেতে পারে।

কূফা নগরীর আমল : ইমাম মুহাম্মাদ ইবনে নাসের (২৯৪ হি.) বলেন, কূফা নগরীর সকলেই শুধু তাহ্‌রীমার সময় হাত তুলতেন। ৩৮৩ অর্থাৎ, সাহাবা-তাবে'ঈদের অন্যতম ইল্‌মী মারকায তৎকালীন কূফা নগরীর সকলে নামাযে শুধু একবার হাত উঠাতেন। পূর্বে আমরা দেখেছি কূফা নগরীতে হযরত আলী রা. হযরত আবূ মূসা আশ'আরী রা. হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. হযরত আম্মার ইবনে ইয়াসার রা.

৩৮২ আলমুদাওয়ানাতুল কুবরা. খ. ১, পৃ. ৭১ ৩৮৩ মুয়াত্তা মুহাম্মাদের টীকা, পৃ. ৯১

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।