"আলফাতহুর রব্বানী" অনুবাদ করা হয়েছে বলেই উলেস্নখ করা হয়েছে। আলফাতহুর রব্বানীর ব্যাখ্যা গ্রন্থ "বুলুগুল আমানী" এর অনুবাদ করা হয়েছে বলে কোথাও উলেস্নখ করা হয়নি এবং কোথাও এ কথা উলেস্নখ করা হয়নি যে, আলফাতহুর রব্বানী অনুবাদে "বুলুগুল আমানী"র সাহায্য নেওয়া হয়েছে। তাহলে অতি আগ্রহী হয়ে ব্র্যাকেটের মধ্যে, "মুহাদ্দিসগণের মতে, ইবনে মাস'ঊদ ছিলেন একজন 'আত্মভোলা' মানুষ। এর প্রমাণ শরীয়তের অনেক মাসআলার ক্ষেত্রেই রয়েছে। তাই তাঁর বর্ণিত হাদীস শরীয়তের অকাট্য দলীল হতে পারে না" লিখার কারণ কী?
এমন বিষাক্ত কথা বলার অশুভ লক্ষ্য : কারণ কি এটিই যে, পৃথিবীর অন্যান্য অনেক দেশের ন্যায় ভারত উপমহাদেশের মুসলমানরা হানাফী মাযহাবের অনুসারী। আর হানাফী মাযহাবের অনুসারীরা নামাযে শুধু তাকবীরে তাহ্রীমার সময় হাত উত্তোলন করে, রুকুতে যাওয়ার সময় বা রুকু থেকে ওঠে হাত উত্তোলন করে না। তাদের এ আমলের অনেক দলীল রয়েছে, যার মধ্যে ইবনে মাস'ঊদ রা. থেকে বর্ণিত এ হাদীসটিও একটি দলীল। অপর দিকে লা-মাযহাবী, গাইরে মুকালিস্নদ, সালাফী, আলবানী, ইত্যাদি ভ্রান্ত দল-মতের লোকেরা এ উপমহাদেশে রুকুতে যাওয়ার সময় ও রুকু থেকে ওঠার সময় হাত তোলে। তাহলে কি আমরা ধরে নেব এ বাতিলপন্থীদের সন্তুষ্টির উদ্দেশ্যেই ইবনে মাস'ঊদ রা. এর ব্যক্তিত্বের ওপর আঘাত হানা হয়েছে? এবং এ দেশের লা- মাযহাবী, গাইরে মুকালিস্নদ, সালাফী, আলবানী প্রমূখ ভক্তরা হানাফী মাযহাবের অনুসারী সাধারণ মানুষদের এ কথা বলে ধোঁকায় ফেলতে পারে যে, "তোমরা যে সাহাবীর বর্ণিত হাদীসের ওপর আমল কর, সে তো 'আত্মভোলা মানুষ' (না'ঊযু বিল্লাহ্) তাই তাঁর বর্ণিত হাদীস শরিয়তের দলীল হতে পারে না।" এটা শুধু আমাদের কথা নয়, একজন সাধারণ শিক্ষিত মানুষকে এ অংশটুকু পড়তে দিন এবং তার প্রতিিμয়া জিজ্ঞাসা করুন। সে কি বলবে না, এ চে.দ্দশত বছর যাবত আলিম-ওলামা, পীর-মাশায়েখ আমাদের ভুল আমল শিক্ষা দিয়েছেন? এবং এ সাধারণ শিক্ষিত ব্যক্তিদের হৃদয়ে সাহাবা-তাবে'ঈ, মুহাদ্দিস-ফকীহ্, হক্কানী আলিম- ওলামা ও পীর-মাশায়েখের প্রতি অনীহা সৃষ্টি হবেই না বা কেন? আর এ ভাবেই দিন দিন দেশের মধ্যে দলা-দলি, ফেতনা-ফাসাদ সৃষ্টি হয়েই চলছে।
এমন দোষ কি শুধু ইবনে মাসঊদ রা. এর একার?