মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

অনুবাদ গ্রন্থটি সম্পর্কে কিছু কথা : মুসনাদে আহ্‌মাদ এর বিষয়ভিত্তিক অধ্যায় ও পরিচ্ছেদে সুবিন্যস্ত করেছেন, আহ্‌মাদ ইবনে আব্দুর রহ্‌মান ইবনে মুহাম্মাদ আলবান্না র.। তিনি এ সুবিন্যস্ত কিতাবটির নাম দিয়েছেন, "আলফাতহুর রব্বানী ফী তারতীবি মুসনাদিল ইমাম আহ্‌মাদ ইবনে হাম্বল আশ-শাইবানী"। মূলত ইসলামিক ফাউন্ডেশন থেকে এ কিতাবটিই অনুবাদ করা হয়েছে, যা অনুবাদটির "মহাপরিচালকের কথা"তে উলেস্নখ করা হয়েছে। মুসনাদে আহ্‌মাদকে এ অধ্যায় ও পরিচ্ছেদে সুবিন্যস্ত করণ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। তাই ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ বিভাগ এ আলফাতহুর রব্বানী কিতাবটিই অনুবাদের জন্য সিদ্ধান্ত নেয়। উলেস্নখ্য আহ্‌মাদ ইবনে আব্দুর রহ্‌মান ইবনে মুহাম্মাদ আলবান্না র. নিজেই তাঁর "আলফাতহুর রব্বানী ফী তারতীবি মুসনাদিল ইমাম আহ্‌মাদ ইবনে হাম্বল আশ- শাইবানী" কিতাবটির ব্যাখ্যা লিখেছেন। উক্ত ব্যাখ্যা গ্রন্থের নাম তিনি দিয়েছেন, مسند الإماـ أحمد بل حنبل ال يباني بلوغ امماني مل اسرار الفتح الرباني شرح ترتي "বুলুগুল আমানী মিন আসরারি আলফাতহুর রব্বানী শারহু তারতীবি মুসনাদিল ইমাম আহ্‌মাদ ইবনে হাম্বল আশ-শাইবানী"। এখানে অপর একটি বিষয় স্মরণযোগ্য যে, এ আহ্‌মাদ ইবনে আব্দুর রহ্‌মান ইবনে মুহাম্মাদ আলবান্না র. শাফে'ঈ মাযহাবের অনুসারী। একথা মাহ্‌মূদ সা'ঈদ আলমামদূহ্‌ তাঁর االتجاىات الحديثية في القرف الرابع ع ر "আলইত্তিজাহাতুল হাদীসিয়্যাহ্‌ ফীল করণির রাবি'আ 'আশার" কিতাবে উলেস্নখ করেছেন। আলইত্তিজাহাতুল হাদীসিয়্যাহ্‌তে মাহ্‌মূদ সা'ঈদ আলমামদূহ্‌, আহ্‌মাদ ইবনে আব্দুর রহ্‌মান ইবনে মুহাম্মাদ আলবান্না র. এর আলোচনা শুরু করেছেন এভাবে, خادـ السنة المطهرة ال يخ امجل أحمد بل عبد الرحمل البنا ال افعي الم هور بالساعاتي "পবিত্র সুন্নাহ্‌র খাদিম সম্মানিত শায়েখ আহ্‌মাদ ইবনে আব্দুর রহ্‌মান ইবনে মুহাম্মাদ আলবান্না আশ-শাফে'ঈ র. তিনি প্রসিদ্ধ আস্‌সা'আতী নামে" অতএব তিনি যেহেতু শাফে'ঈ মাযহাবের অনুসারী তাই তাঁর ব্যাখ্যা গ্রন্থ বুলুগুল আমানীর মধ্যে মাযহাব অনুসরণের প্রভাব পড়াটা স্বাভাবিক। এজন্য ইসলামিক ফাউন্ডেশন আহ্‌মাদ ইবনে আব্দুর রহ্‌মান ইবনে মুহাম্মাদ আলবান্না র. এর আলফাতহুর রব্বানী অনুবাদের জন্য নির্ধারণ করেছে। আলফাতহুর রব্বানীর ব্যাখ্যা গ্রন্থ "বুলুগুল আমানী" কে নির্ধারণ করেনি। এটা ইসলামিক ফাউন্ডেশন কতৃর্পক্ষের বিচক্ষণতা ও দূরদর্শিতার পরিচয় বহন করে। যাহোক এ অনুবাদ গ্রন্থটির 'মহাপরিচালকের কথা' এর মধ্যে

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।