মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

এ লিখা দেখে মুসলিম হৃদয়ে যে প্রশ্ন উত্থিত হয়েছে তা হলো, এ 'আত্মভোলা' মানুষ সম্পর্কেই কি আল্লাহ্‌র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, إني رضيت ممتي ما رضي لها ابل أـ عبد অর্থাৎ ইবনে মাস'ঊদ আমার উম্মতের যার ওপর সন্তুষ্ট আমিও তার ওপর সন্তুষ্ট। এবং বলেছিলেন, كما أنزؿ فليقرأه علي قرا ة ابل أـ عبد مل أراد أف يقرأ قرآف غضان অর্থাৎ যে ব্যক্তি সেই সজীবতা ও সুন্দরভাবে কুরআন তিলাওয়াত করতে চায় যেভাবে কুরআন নাযিল হয়েছে, সে যেন ইবনে মাস'ঊদ রা. যেভাবে কুরআন তিলাওয়াত করে সেভাবে কুরআন তিলাওয়াত করে। এ 'আত্মভোলা' মানুষ সম্পর্কেই কি হযরত ওমর রা. কূফাবাসীদের বলেছিলেন, علي نفسي بعبد الله آثرتك إني অর্থাৎ হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা.কে তোমাদের নিকট পাঠিয়ে, আমার ওপর তোমাদেরকে প্রাধান্য দিয়েছি। এবং তিনি আরো বলেছিলেন, كنيف ملئ علما "ইবনে মাস'ঊদ ইল্‌মে পরিপূর্ণ এক ভাণ্ডার" এ 'আত্মভোলা' মানুষ সম্পর্কেই কি হযরত আলী রা, হযরত আবূ মূসা আশ'আরী রা. হযরত হুযাইফা রা.সহ বড় বড় সাহাবী ও তাবে'ঈ অনুপম প্রশংসা ও ইল্‌মী মাহারাত বা যোগ্যতার কথা তুলে ধরেছিলেন। এ 'আত্মভোলা' মানুষ থেকেই কি আলকামা র. আসওয়াদ র.সহ পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মুহাদ্দিস ও ফকীহ্‌গণ ইল্‌ম শিক্ষা করেছিলেন এবং ইমাম বুখারী ও মুসলিম র.সহ হাদীসের বড় বড় ইমামগণ তাদের কিতাবে হাদীস বর্ণনা করেছিলেন?

বিষাক্ত কথাটির বিশেস্নষণ : উক্ত ব্র্যাকেটের মধ্যে লিখা হয়েছে,"মুহাদ্দিসগণের মতে" অর্থাৎ মুহাদ্দিসগণ যেহেতু বহুবচন শব্দ, তাই এক দু'জন মুহাদ্দিসের নিকট ইবনে মাস'ঊদ রা. 'আত্মভোলা' নয়, বরং অনেক মুহাদ্দিসের নিকট ইবনে মাস'ঊদ রা. 'আত্মভোলা'। এ সকল মুহাদ্দিস কারা এবং তাঁদের মর্যাদা কি (না'ঊযু বিল্লাহ্‌) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বড় বড় সাহাবীদের (যারা ইবনে মাস'ঊদ রা.কে চাক্ষুস দেখেছেন) থেকে বেশি? হাদীসের বড় বড় ইমামের থেকেও বেশি? তাদের এ সকল মুহাদ্দিস, ইবনে মাস'ঊদ রা.কে চাক্ষুস দেখেছেন তো? পূর্বে ইবনে মাস'ঊদ রা. এর মানাকিবের যে কিঞ্চিত আলোচনা তুলে ধরা হয়েছে এবং সেখানে ইবনে মাস'ঊদ রা. সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা রা. ও যে সকল মনীষীর উদ্ধৃতি তুলে ধরা হয়েছে (না'ঊযু বিল্লাহ্‌) তাঁরা কি মুহাদ্দিস নন?

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।