মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

সিংহভাগ সে সময় অনুপস্থিত ছিলো। 'মাযহাব'ও তদ্রুপ একটি পরিভাষা। এ সম্পর্কে প্রশ্ন তোলার অর্থই হলো পুরো দ্বীনের মূলে কুঠারাঘাত করা।

চার মাযহাবের সীমাবদ্ধতা : ফকীহ্‌ সাহাবায়ে কিরামের মাঝে ফুরূ'ঈ বিষয়ে ইখতিলাফ ছিলো। কিন্তু একে অপরকে নিন্দা করতেন না। এরই ভিত্তিতে তাবে'ঈগণের মধ্যে ফুরূ'ঈ ইখতিলাফ হয়ে যায়, সৃষ্টি হয় বহু মুজতাহিদের। তারাও কেউ কাউকে নিন্দা করতেন না। উলেস্নখিত সকল মুজতাহিদের সংকলিত ফিক্‌হের বিলুপ্তি ঘটে। বাকী রয়ে যায় চার মুজতাহিদের সংকলিত ফিক্‌হ ও তাঁদের উসূল। এ চার মুজতাহিদ তথা ইমাম আবূ হানীফা, ইমাম মালেক, ইমাম শাফে'ঈ ও ইমাম আহ্‌মাদ বিন হাম্বল র. এর নামানুসারে তাঁদের স্ব-স্ব ফিক্‌হী মাযহাবের নামকরণ হয় হানাফী মাযহাব, মালেকী মাযহাব, শাফে'ঈ মাযহাব ও হাম্বলী মাযহাব হিসেবে।

ফিক্‌হে হানাফীর উৎপত্তি ও বিস্তার : ইমাম আযম আবূ হানীফা র.কে বলা হয় ফিক্‌হের জনক। হাজার হাজার সাহাবী ও অগণিত ফকীহ্‌ সাহাবীর পদভারে গড়ে ওঠা ও হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসঊদ রা. এর মতো জলীলুল কদর ফকীহ্‌ ও মুজতাহিদ সাহাবীর ফিক্‌হী ইলমে ধন্য 'কূফা' নগরীতে, একদল 'ফকীহ্‌' এর সমন্বয়ে গঠিত পরিষদের তত্ত্বাবধানে, ইমাম আযম আবূ হানীফা র. ফিক্‌হ ও তার মূলনীতি দাঁড় করিয়ে, আগত ও সম্ভাব্য সকল প্রশ্নের উত্তর ও সমাধানের মূলনীতি (উসূল) প্রণয়ন করেন। পরবর্তীতে তাঁরই নামানুসারে এর নাম হয় "ফিক্‌হে হানাফী"। এ পরিষদের মাধ্যমে তিনি ছিয়ানব্বই হাজার ফাত্‌ওয়া প্রদান করেন। হানাফী মাযহাব যেমন তত্ত্ব ও জ্ঞানে সমৃদ্ধ, তেমনি বাস্তব প্রয়োগের দিক থেকেও স্বতন্ত্র ঙ্বশিষ্ট্যমণ্ডিত। এ কারণেই মুসলিম উম্মাহ্‌র কাছে এর গ্রহণযোগ্যতা ব্যাপক হয়ে ওঠে এবং দুনিয়ার বেশিরভাগ মুসলমানই এ মাযহাবের অনুসারী হয়ে যায়। চার মাযহাবের যে কোনো একটির অনুকরণ এবং বিরোধিতার হুকুম : এ বিষয়ে বিশ্ববরেণ্য ও সর্বজনমান্য উলামা ও ফুকাহায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে, এ চার মাযহাবের যে কোনো এক মাযহাবের তাকলীদ করা ওয়াজিব এবং এর বিরোধিতা করা হারাম। যারা বিরোধিতা করবে তারা 'আহ্‌লে সুন্নাহ্‌ ওয়াল জামা'আত' হতে খারিজ হয়ে যাবে। উদাহরণ স্বরূপ কয়েকটি উক্তি এখানে দেওয়া হলো।

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।