কিতাবটির এক স্থানে দৃষ্টি আটকে যায়, পাঠকদের খেদমতে উক্ত কিতাবের খ. ১, পৃ. ৫০২ থেকে স্থানটি হুবহু তুলে ধরছি। ير الرفع إال عند تكبيرة الإحراـ فصل منو حجة مل ل যারা তাকবীরে তাহ্রীমা ব্যতীত অন্য কোথাও হাত উঁচু করার পক্ষপাতি নন, তাঁদের দলীল সংμান্ত অনুচ্ছেদ : صالة رسوؿ هلل صلى عل علقمة قاؿ قاؿ ابل مسعود رضى الله عنو أال أصلى لك قاؿ فصلى الله عليو ك سليرفع يديو إال مرة. فل হযরত আলকামা র. থেকে বর্ণিত, তিনি বলেন আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. বলেন, যে আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাযের ন্যায় নামায আদায় করে তোমাদেরকে দেখাবো না? অতঃপর আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. সালাত আদায় করলেন এবং তাতে একবারের বেশি হস্তদ্বয় উত্তোলন করেননি। [তাকবীরে তাহ্রীমাতেই উভয় হাত উঁঁচু করেছিলেন। অত্র হাদীসখানা ইমাম আবূ দাউদ, নাসায়ী ও তিরমিযী র. বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী র. হাদীসখানাকে হাসান, ইবনে হাযম সহীহ্ ও ইমাম আহ্মাদ র. দুর্বল বলেছেন। মুহাদ্দিসগণের মতে, ইবনে মাস'ঊদ ছিলেন একজন আত্মভোলা মানুষ। এর প্রমাণ শরীয়তের অনেক মাসআলার ক্ষেত্রেই রয়েছে। তাই তাঁর বর্ণিত হাদীস শরীয়তের অকাট্য দলীল হতে পারে না।] শেষ হলো। আল্লাহ্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবীকে 'আত্মভোলা'র অভিযোগ : মুহ্তারাম পাঠক! আমরা দেখতে পাচ্ছি, ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু রয়েছে। সেখানে খুব সচেতনতার সাথেই লিখা হয়েছে, মুহাদ্দিসগণের মতে, ইবনে মাস'ঊদ ছিলেন একজন 'আত্মভোলা' মানুষ। এর প্রমাণ শরীয়তের অনেক মাসআলার ক্ষেত্রেই রয়েছে। তাই তাঁর বর্ণিত হাদীস শরীয়তের অকাট্য দলীল হতে পারে না। হায়! হায়! আল্লাহ্র নবীর এ জলীলুল কদর সাহাবী সম্পর্কে "একজন 'আত্মভোলা' মানুষ" লিখতে বুকের মধ্যে একটু কম্পনও সৃষ্টি হলো না। যেহেতু এ লেখকরা জেনেছে ইবনে মাস'ঊদ রা. একজন 'আত্মভোলা' মানুষ তাই হয়তো ইবনে মাস'ঊদ রা. এর নামের সাথে তারা "রাযিআল্লাহু" লিখার প্রয়োজন বোধ করেনি। আমরা ধরে নেব তারা ভুলে হয়তো "রাযিআল্লাহু" লিখেনি।
মুসলিম উম্মাহ্র হৃদয়ক্ষত কিছু প্রশ্ন :