ইমাম শা'বী র. (১০৪ হি.) বলেন, ما دخل الكوفة أحد مل الصحابة أنفع علمان كال أفقو صاحبان مل عبد الله কূফা নগরীতে প্রবেশকারী সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. অপেক্ষা উপকারী ইল্মের অধিকারী ও বড় ফকীহ্ আর কেউ ছিলেন না। কূফা নগরীর ইল্মী অবস্থা : সম্মানিত পাঠক! যারা কূফা নগরীর ভিত্তি এবং এ নগরীর ইল্মী বিকাশ ও শে.র্য-বীর্য সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন শত শত সাহাবী এ নগরীতে বসবাসের জন্য এসেছিলেন। ইসলামী ইতিহাস বিশেষজ্ঞ ইজলী র. বলেন, কূফা নগরীর অধিবাসী সাহাবীগণ ছাড়াই এ নগরীতে পনেরোশত সাহাবী বসবাসের জন্য এসেছিলেন, এর মধ্যে প্রায় সত্তরজন বদরী সাহাবী ছিলেন। তাছাড়া সা'আদ ইবনে মালিক রা. হুযাইফা রা. আম্মার রা. সালমান রা. আবূ মূসা আশ'আরী রা. প্রমূখ বড় বড় সাহাবী এ নগরীতে এসেছিলেন। এ বিষয়গুলো সামনে রাখলে ইবনে মাস'ঊদ রা. সম্পর্কে ইমাম শা'বীর পূর্বোলেস্নখিত এ বক্তব্য "কূফা নগরীতে প্রবেশকারী সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. অপেক্ষা উপকারী ইল্মের অধিকারী ও বড় ফকীহ্ আর কেউ ছিলেন না।"
সাহাবায়ে কেরামের অসিয়ত : বুঝতে সহজ হবে, ফকীহ্ সাহাবীগণতো ইন্তেকালের পূর্বে তাঁদের ছাত্রদেরকে ইবনে মাস'ঊদ রা. এর সোহ্বত গ্রহণ করে তাঁর থেকে ইল্ম শিক্ষা করার অসিয়ত করে যেতেন। যেমন মু'আয ইবনে জাবাল রা. তাঁর ছাত্র আমর ইবনে মাইমূন আলআওদী র.কে অসিয়ত করে গিয়েছিলেন, কূফাতে গিয়ে আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. থেকে ইল্ম শিক্ষা করতে।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রশংসা : মূলত হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই তাঁর এ মহান সাহাবীর মানাকিব মর্যাদা তাঁর উম্মতের সামনে তুলে ধরেছেন।
৩৭৮ ইমাম যাহাবী, সিয়ার খ. ৩, পৃ. ২৯৯ ৩৭৯ ইমাম যাহিদ আলকাউছারী, ফিকহু আহ্লিল ইরাক ওয়া হাদীসিহিম, পৃ. ৪২ ৩৮০ প্রাগুক্ত