মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

(আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ) কি বিদ্যমান নেই?... ৩৭৩ অর্থাৎ তিনি থাকলেতো দ্বীনি প্রয়োজন পূরণের জন্য তিনিই যথেষ্ট, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। যুগবরেণ্য ইমামদের মুখে প্রশংসা : অনেক বড় বড় সাহাবী ইবনে মাস'ঊদ রা. এর উপস্থিতিতে নিজেদের কাছে দ্বীনি সমাধান জিজ্ঞাসা করতেই নিষেধ করতেন। হযরত আবূ মূসা আশ'আরী রা. বলেন, كال تسألونى عل شئ ما داـ ىذا الحبر بيل أظهر তোমাদের মাঝে এ জ্ঞান সমুদ্র (আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ) থাকা পর্যন্ত আমার কাছে কোনো মাসআলা জিজ্ঞাসা করবে না। ৩৭৪ আল্লাহ্‌র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবী হযরত আবূ মূসা আশ'আরী রা. আরো বলেন, كنت أجالسو ابل مسعود أكثق فى نفسى مل عمل سنة ইবনে মাস'ঊদ রা. এর মজলিসে উপস্থিত থাকা, আমার নিকট এক বছর ইবাদত থেকেও (দ্বীনি বিষয়ে) অধিক আস্থাশীল মনে হয়। জলীলুল কদর তাবে'ঈ মাসরূক র. (৬৩ হি.) বলেন, انتهى فوجت علمه شاممت أصحاب محمد صلى هلل عليو كسلإلى ستة، على، انتهى إلى شاممت الستة ، فوجدت علمه كعمر، كعبدالله، كزيد، كأبى الدردا ، كأبى. ث على، كعبد الله. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবীগণের সোহ্‌বতে থেকে দেখলাম, তাঁদের সকলের ইল্‌ম, ঙ্বশিষ্ট্য ছয়জনের মধ্যে এসে শেষ হয়েছে। তাঁরা হলেন হযরত আলী, হযরত ওমর, হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ, হযরত যাইদ, হযরত আবূ দারদা, হযরত উবাই রা.। অতঃপর এ ছয়জনের সোহ্‌বতে থেকে দেখলাম, তাঁদের ইল্‌ম হযরত আলী ও আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর মধ্যে এসে শেষ হয়েছে। আবু ওয়ায়েল রা. (৮২ হি.) বলেন, ما أعدؿ بابل مسعود أحدان ইবনে মাস'ঊদ রা. এর সমকক্ষ কেউ নেই।

৩৭৩ সহীহ্‌ বুখারী, مناقب عبدالله بن مسعودرضى الله عنو হাদীস নং ৩৪৮৯ ৩৭৪ সহীহ্‌ বুখারী, الفرائض كتا হাদীস নং ৬৭৩৬ ৩৭৫ ইমাম যাহাবী র. সিয়ার খ. ৩, পৃ. ২৯৯ ৩৭৬ প্রাগুক্ত ৩৭৭ প্রাগুক্ত

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।