আবুল আহ্ওয়াস র. বলেন, شهدت أبا موسى كأبا مسعود حيل مات ابل مسعود فقاؿ أحدىما لصاحبو أتراه ترؾ بعده مثلو فقاؿ أف قلت ذلك أف كاف لي ذف لو إذا حجبنا إذا غبنا كي هد আব্দুল্লাহ্ ইবনে মাসঊদ রা. এর ইন্তেকালের সময় আমি আবূ মাস'ঊদ ও আবূ মূসার পাশে ছিলাম। তাঁরা একজন আরেকজনকে বললেন, কি মনে করো, তাঁর মতো আর কাউকে কি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেড়ে গেছেন? অন্যজন বললেন, তুমি এ কথা বলছো; তাঁর অবস্থাই ছিলো এ রকম যে, আমাদের বাধা দেওয়া হতো, আর তাঁকে অনুমতি দেওয়া হতো। আমরা অনুপস্থিত থাকতাম। আর সে উপস্থিত থাকতো। নবুওয়াতের শুরু থেকে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওফাত পর্যন্ত নিরবচ্ছিন্ন তত্ত্বাবধানে ইল্মে নববীর স্বাদ আস্বাদন করেছিলেন বলেই, তিনি জানতেন কোন্ কোন্ হাদীসের ওপর ইসলামের শুরু যামানায় আমল হতো আর পরবর্তীতে মানসূখ বা রহিত হয়ে যায়। নববী সোহ্বতের বরকতে ইবনে মাস'ঊদ রা. এর ইল্মী অবস্থা এমন পর্যায়ে পেঁ.ছেছিলো যে, তিনি মুসলমানদের ইল্মী বিষয়ে মারযে' বা সমাধানের স্থানে পরিণত হয়েছিলেন। এমনকি অনেক বড় বড় সাহাবী মনে করতেন, ইবনে মাস'ঊদ রা. কোনো স্থানে অবস্থান করলে সে স্থানের মুসলমানদের দ্বীনি প্রয়োজন পূরণে ইবনে মাস'ঊদই যথেষ্ট।
দূর দেশেও খ্যাতি অর্জন : হযরত আলকামা র. (৬২ হি.) বলেন, আমি সিরিয়া সফর অবস্থায় এক মসজিদে দু'রাকাত (নফল) নামায আদায় করে দু'আ করলাম, হে আল্লাহ্! আমাকে একজন সৎ সাথী মিলিয়ে দিন। দু'আ শেষ হলে, একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলাম। তিনি ছিলেন আবূ দারদা রা.। তিনি যখন আমার নিকট আসলেন, আমি মনে মনে বললাম, আশা করি আমার দু'আ কবুল হয়েছে। তিনি নিকটে এসে আমাকে জিজ্ঞেস করলেন, مل أيل أنت؟ তুমি কোন্ স্থানের বাসিন্দা? আমি উত্তরে বলি مل أىل الكوفة আমার ঠিকানা কূফা নগরীতে। তিনি বলেন, النعليل كالوسادة كالمطهرة صاح يكل فيك أفل তোমাদের মাঝে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জুতা, বালিশ ও অযুর পাত্র বহনকারী
৩৭২ সহীহ্ মুসলিম, فضائل عبد الله بن مسعود و امو رضى الله عنهما হাদীস নং ৬১০৬