মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

সাথে আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. ও তাঁর পরিবারের এতই ঘনিষ্টতা ছিলো যে, মদীনার বাইরে থেকে আসা সাহাবীগণ মনে করতেন, আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. আহ্‌লে বাইত তথা নবী পরিবারের সদস্য। হযরত আবূ মূসা আশ'আরী রা. বলেন, قدمت أنا كأخى مل اليمل فمكثنا حينا ما نرل إال أف عبد الله بل مسعود رجل مل لما نرل مل دخوؿ أمو على النبى صلى الله عليو أىل بيت النبي صلى الله عليو ك سلكسل আমি ও আমার ভাই ইয়ামান থেকে মদীনায় আগমন করি এবং বেশ কিছুদিন অবস্থান করি। তখন আমরা মনে করতাম যে, আবদুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিবারেরই একজন সদস্য। কেননা আমরা তাঁকে এবং তাঁর মাকে অহরহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ঘরে যাতায়াত করতে দেখতাম।

সর্বাধিক সাদৃশ্যতা : হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সোহ্‌বতে থাকতে থাকতে ইবনে মাস'ঊদ রা. এর এমন অবস্থা হয়েছিলো যে, তিনি চাল-চলন, আচার-ব্যবহার, স্বভাব-চরিত্রেও হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মতো হয়ে গেছেন। হযরত হুযাইফা রা. বলেন, مل أحدان أقرب سمتان كىديان كدالن بالنبى صلى الله عليو كسل ما أعل ابل أـ عبد আকার-আকৃতি, চাল-চলন, আচার-ব্যবহার এবং স্বভাব-চরিত্রে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে সর্বাধিক সাদৃশ্য রাখেন এমন ব্যক্তি, আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. ব্যতীত অন্য কাউকে আমি জানি না।

ইল্‌মে নববীর স্বাদ আস্বাদন : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে এরূপ মুলাযামাত বা নিরবচ্ছিন্ন সোহ্‌বতের কারণেই আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. শরীয়তের আহ্‌কাম সম্পর্কে বিশদভাবে জানতে পেরেছিলেন, ওহুদের সেই কঠিন মুহূর্তেও আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট দণ্ডায়মান ছিলেন।

৩৬৯ সহীহ্‌ বুখারী, مناقب عبدالله بن مسعودرضى الله عنو হাদীস নং ৩৪৯১ ৩৭০ প্রাগুক্ত, হাদীস নং ৩৪৯০ ৩৭১ ইমাম যাহাবী, সিয়ার, খ. ৩, পৃ. ২৮৩

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।