ইমাম যাহাবী র. ইবনে মাস'ঊদ রা. এর জীবন আলোচনা শুরু করেছেন এভাবে, الإماـ الحبر، فقيو اممة অর্থাৎ মহাজ্ঞানী ইমাম, উম্মতের ফকীহ্ ইত্যাদি বিশেষণ দ্বারা। উম্মতে মুসলিমার গে.রবময় স্বর্ণালী ইতিহাসে লিখা রয়েছে, ইবনে মাস'ঊদ রা. ঐ সকল সাহাবীর অন্তভুর্ক্ত যারা ইসলামের প্রথম যুগের প্রথম সময়ে মুসলমান হওয়ার সে.ভাগ্য অর্জন করেছিলেন। তাঁর ইসলাম গ্রহণের মু'জিযাময় কাহিনীটি ইবনুল আসীর নিজ সনদে বর্ণনা করেছেন। ইবনে মাস'ঊদ রা. বলেন, আমি উকবা বিন আবূ মু'আইতের মেষ চরাতাম। একদিন হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আবূ বকর রা. আমার পাশ দিয়ে গমন করছিলেন। আমাকে দেখে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হে বৎস! তোমার কাছে কি দুধ আছে? উত্তরে আমি বলি জি আছে, তবে আমি আমানতদার অর্থাৎ মুনিবের অত্যন্ত বিশ্বস্ত। তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমার কাছে কি এমন ছাগী আছে, যে ছাগীর সাথে এখনও কোনো ছাগল মিলন করেনি। তখন আমি এমন একটি ছাগীই হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এনে দেই, যে ছাগীর সাথে কখনো কোনো ছাগল মিলন করেনি। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাগীটিকে আদর করে বাণে হাত দিতেই বাণ দুধে ভরে গেলো। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুধ দোহন করে আবূ বকর রা.কে বললেন, পান করো। হযরত আবূ বকর রা. তৃপ্তিসহ পান করলেন এবং হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও পান করলেন। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. বলেন, তখন আমি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট আরয করলাম হে রাসূলুল্লাহ! সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এ বাণী শিক্ষা দিন, অপর বর্ণনায় এসেছে, আমাকে এ কুরআন শিক্ষা দিন। তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন এবং বললেন, يرحمك الله إنك غالـ معل আল্লাহ্ তোমার প্রতি রহ্মত করুন, তুমি এমন সন্তান যাকে ইল্ম শিক্ষা দেওয়া হবে।
সার্বক্ষণিক সাহচর্য : ইসলাম গ্রহণের পর থেকে ইবনে মাস'ঊদ রা. সফরে, উপস্থিতিতে, সার্বক্ষণিকভাবে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সোহ্বতে থেকে ইল্মে নববীর অমীয় স্বাদ গ্রহণ করতে থাকেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর
৩৬৮ বিস্তারিত দেখুন, ইমাম যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা খ. ৩ পৃ. ২৭২. ও আবুল ওয়াফা আফগানী, রচিত কিতাবুল আছারের মুকাদ্দামা পৃ. ৯৫.