মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম মুসলিম র. তাঁর সহীহ্‌ মুসলিমেও فضاةل عبد الله بل مسعود ك أمو رضي الله عنهما (ফাযাইলু আব্দিল্লাহ্‌ ইবনে মাস'ঊদ ও উম্মিহী রাযিআল্লাহু আনহুমা) বা 'আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. ও তাঁর মাতার ফযীলত ' শিরোনামে আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর নাজাতের সুসংবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ঙ্নকট্য এবং তাঁর থেকে কুরআনের ইল্‌ম শিক্ষার নির্দেশ প্রদান ইত্যাদি গুণাবলী ও মর্যাদা বিষয়ক হাদীস বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী র. তাঁর জামে' তিরমিযীতে عبد الله بل مسعود رضي الله مناق عنو (মানাকিবু আব্দিল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা.) বা 'আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর গুণাবলী' শিরোনামে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতৃর্ক আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর নসীহত দৃঢ়ভাবে ধারণ করার নির্দেশ প্রদান, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জলীলুল কদর সাহাবীদের মধ্যে ইবনে মাস'ঊদ রা.কে আল্লাহ্‌র সর্বাধিক নিকটবতীর্ হওয়ার স্বীকৃতি প্রদান, হযরত আলী রা. ও হযরত হুযাইফা রা. এর দৃষ্টিতে ইবনে মাস'ঊদ রা. এর ইল্‌মী মাকাম, ইত্যাদি বিষয় ও গুণাবলী তুলে ধরেছেন। ইমাম ইবনে মাজাহ্‌ র. তাঁর সুনানে ইবনে মাজাহ্‌তে فضل عبد الله بل مسعود رضى الله عنو (ফাযলু আব্দিল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা.) বা আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর মর্যাদা' শিরোনামে আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর গুণাবলী ও মর্যাদার হাদীস বর্ণনা করেছেন। তাছাড়া তবাকাতে ইবনে সা'আদ, ইবনুল আসীরের উসদুল গবাহ্‌সহ অনেক মানাকিব ও তারীখের কিতাবে ইবনে মাস'ঊদ রা. এর জীবন চরিত, গুণাবলী, মর্যাদা, কুরআন-সুন্নাহ্‌তে তাঁর অগাধ জ্ঞানের পরিচয় ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে। ইমাম যাহাবী র. তো তাঁর সিয়ারে আ'লামিন নুবালা ( سير أعالـ النبال খ. ৩ পৃ. ২৭৯-৩০৪) কিতাবে প্রায় পঁচিশ পৃ ষ্ঠাব্যাপী ইবনে মাস'ঊদ রা. এর গে.রবময় জীবন চরিত আলোচনা করেছেন। আর ইবনে মাস'ঊদ রা. বর্ণিত হাদীস আলকুতুবুস সিত্তাহ্‌সহ সকল হাদীস গ্রন্থেতো আছেই। যেমন ইমাম বুখারী র. ও ইমাম মুসলিম র. সম্মিলিতভাবে তাঁদের সহীহ্‌ দু'কিতাবে আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. বর্ণিত একষট্টিটি হাদীস এনেছেন। যা হোক, নিম্নে এ মহান জলীলুল কদর সাহাবীর কিঞ্চিত জীবন চরিত তুলে ধরছি।

ইসলাম গ্রহন :

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।