মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা.

হাদীস ও তারাজীমের কিতাবগুলোতে হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর মানাকিব : হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যে সকল জলীলুল কদর সাহাবীর ফিক্‌হ-ফাত্‌ওয়া হানাফী মাযহাবে অধিক অনুসৃত হয়, তার মধ্যে হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. অন্যতম। এজন্য পাঠক সমীপে এ জ্ঞান সমুদ্রের কিঞ্চিত হায়াতে তাইয়িবা তুলে ধরছি। মূলত এ মহান জলীলুল কদর সাহাবীর হায়াতে তাইয়িবা ইমাম বুখারী র. ইমাম মুসলিম র.সহ হাদীস ও তারীখের বড় বড় ইমাম তাঁদের কিতাবে তুলে ধরেছেন। যেমন ইমাম বুখারী র. তাঁর সহীহ্‌ বুখারীতে عبد الله بل مسعود رضى مناق الله عنو (মানাকিবু আব্দিল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা.) বা 'আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর মর্যাদা' শিরোনামে আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর মর্যাদা, গুণাবলী, ফযীলত তুলে ধরেছেন এবং তিনি যে আকার-আকৃতি, চাল-চলন, আচার-ব্যবহার ও স্বভাব- চরিত্রেও হুযু র সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ তাও সহীহ্‌ সনদে বর্ণনা করেছেন। সাথে সাথে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও বড় বড় সাহাবীদের দৃষ্টিতে ইবনে মাস'ঊদ রা. এর ইল্‌মী মাকাম ও স্বীকৃতি তুলে ধরেছেন।

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।