মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

যিনি জানেন না তিনি, যিনি জানেন তাঁর কাছে জিজ্ঞাসা করে জেনে নিবেন এটিই কানূনে ইলাহী। ডাক্তারের কাছে রোগী যায়, ডাক্তার ব্যবস্থাপত্র দেয়। রোগী তা গ্রহণ করে। কিন্তু এসব ঔষধ এর কার্যকারিতা, ফর্মুলা কী? তা রোগী জিজ্ঞাসা করে না। এটিই কানূনে ইলাহী। তাই দেখতে পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরেও সাহাবায়ে কিরামের একটি বড় অংশ, বিজ্ঞ ফকীহ্‌-মুজতাহিদ সাহাবীগণের ফাত্‌ওয়া দলীল চাওয়া ব্যতীরেকে মেনে নিয়ে আমল করেছেন। হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস রা. মক্কায় ফাত্‌ওয়া দিতেন। অন্যরা দলীল চাওয়া ব্যতীত তাঁর তাকলীদ করতেন। একইভাবে মদীনার মুফতী সাহাবী ছিলেন হযরত যাইদ বিন সাবিত রা., কূফায় হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসঊদ রা.। সেসব অঞ্চলের মুসলমানরা তাদের এলাকার মুফতী সাহাবীদের কাছে মাসআলা জিজ্ঞাসা করে আমল করতেন। তাকলীদ হলো ইসলামের সে.ন্দর্য্য। এটি মানুষকে সুশৃঙ্খলে আবদ্ধ করে রাখে। যেখানে তাকলীদ নেই, সেখানে স্বেচ্ছাচারিতা শুরু হয়ে যায়। তাকলীদের এ ধারা সাহাবা, তাবে'ঈন, তাবে-তাবে'ঈন ও আইম্মায়ে মুজতাহিদীন হয়ে সকল যুগে চলে আসছে। শরীয়তের ফায়সালা হলো, যাদের শরীয়তের আহ্‌কাম ও তার উৎস সম্পর্কে জ্ঞান নেই, তাদের জন্য তাকলীদ ওয়াজিব। গাইরে মুজতাহিদরা মুজতাহিদের তাকলীদ করবে এটিই শরীয়তের অপরিহার্য বিধান। একইভাবে নির্দিষ্ট ব্যক্তির তাকলীদও শরীয়ত সম্মত।

মাযহাবের অর্থ ও মর্ম : মাযহাব অর্থ চলার পথ। এখানে মাযহাব অর্থ দ্বীন তথা ধর্ম নয়। প্রচলিত অর্থে মুজতাহিদগণের স্ব-স্ব ইজতিহাদী ফাত্‌ওয়া সংকলন ও তার ভিত্তিতে দ্বীন ও শরীয়ত পালন করার পথ বুঝায়। এ অর্থে মক্কা শরীফে হযরত ইবনে আব্বাস রা. এর ফাত্‌ওয়া হলো তাঁর মাযহাব। একইভাবে মদীনায় হযরত যাইদ বিন সাবিত রা. এর ফাত্‌ওয়া অন্যরা তাকলীদ করতেন। তাঁর এ ফাত্‌ওয়া হলো তাঁর মাযহাব। কূফায় ছিলেন হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসঊদ রা.। সেখানে তাঁর মাযহাব চালু ছিলো। যদিও সে সময়ে মাযহাব পরিভাষাটি চালু ছিলো না; কিন্তু এর মর্ম ছিলো পুরোপুরি বিদ্যমান। ইসতিলাহ্‌ বা পরিভাষা সকল ধর্ম ও সকল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ দিক। উসূলুল হাদীসে এরূপ অগণিত পরিভাষা রয়েছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবীগণের যুগে ছিলো না। ফিক্‌হের যে সকল পরিভাষা রয়েছে, তারও

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।