মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

মর্যাদা অক্ষুন্ন রেখেছেন এবং আজ অবধি তা অক্ষুণ্ন ছিলো। আইম্মায়ে আরবা'আর (চার ইমামের) অনুসারী ব্যতীত, এ বিদ্যাপীঠের দরজাতো চিরতরে বন্ধ ছিলো। এবং এ মহান নীতিকে সমুন্নত রাখতে তারা কতই না স্বচেষ্ট ছিলেন। বাদশা প্রথম ফুয়াদ আযহারের এ শক্তিশালী নীতিমালা প্রতিষ্ঠা করতে যথেষ্ট তৎপর ছিলেন। ন্যায়পরায়ণ ও হুকুমত, ইসলামের এ জালে ধরে রাখার সাথে সাথে এ সঠিক সিদ্ধান্তের (আইম্মায়ে আরবা'আর অনুসারী ব্যতীত, এ বিদ্যাপীঠের দরজা বন্ধ থাকা) যথাযথ তত্ত্বাবধান করে আসছেন।

নব্য গবেষকদের চিৎকারের সমূহ প্রভাব : এখন কথা হলো, নব্য গবেষকদের এ চিৎকার (আল্লাহ্‌ না করুন) যদি পূর্ণতা পায়, তাহলে তারা এ যামানার এমন সব ব্যক্তিকে ইজতিহাদের যোগ্য মনে করবে, যাদের ক্ষেত্রে ইজতিহাদের যোগ্যতা থাকার প্রশ্ন তোলাই ঠিক নয়। এবং তখনই তারা ইসলামের এ মহান ইমাম-মুজতাহিদগণের সংকলিত মাযহাব ধ্বংস করতে সক্ষম হবে। আর যখনই কোনো ব্যক্তি এ বিপুল জনসাধারণকে এরূপ (মাযহাব অস্বীকারকারী) ব্যক্তির মতামত অনুসরণে বাধ্য করতে চাইবে, তখনই তাদের উদ্দেশ্য সফল হবে। কিন্তু যে ব্যক্তি, যে কোনো ওসীলায় স্বাধীন চিন্তার সুযোগ খুঁজতে থাকে; তার জন্য কিভাবে সম্ভব হবে বর্তমান যামানার এ উচ্চাভিলাষী ছেলেদের (এরূপ যোগ্যতাহীন) ইজতিহাদ থেকে নিষেধ করা? অথবা কিভাবে সে জায়েয মনে করছে, তার যা ইচ্ছে তাই অধিকাংশ বাধ্য উম্মতে মুহাম্মাদীর ওপর চাপিয়ে দিতে? বা কিভাবে এ স্বাধীন চিন্তার স্স্নোগানের দাবিদার মনে করছে, অধিকাংশ মুকালিস্নদ স্বাধীন চিন্তার অধিকারী নন। তারা দ্বীন ও আমলের ক্ষেত্রে নববী যুগের একজন মুজতাহিদেরই অনুসরণ করেন। দ্বীন ও আমলের সকল বিষয়ের ক্ষেত্রেই তাঁর ওপর নির্ভর করেন। এ অন্ধকার যুগেও এরূপ জড় পদার্থের কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না! তাই আমি এ সকল বিষয়ের উত্তর প্রদানে অক্ষম।

জ্ঞানের স্বল্পতা ও অমুসলিমদের সাথে বন্ধুত্ব : শেষ কথা হলো, যারা এরূপ মাযহাব না মানার জঘন্য দাবী তুলছে, তাদের (দর্‌সে) ক্লাসে যদি তুমি উপস্থিত হও, তাহলে দেখতে পাবে অতি পরিচিত বিষয়গুলোও তাদের কাছে পরিচিত নয় এবং অতি প্রসিদ্ধ বিষয়গুলোও তাদের কাছে অন্ধকার। মূলত প্রবৃত্তির উচ্চাভিলাষী চাহিদা তাদেরকে অন্ধ করে দিয়েছে। এমনকি তাদের দেখবে প্রাচ্যের অসহায়দের ওপর ষড়যন্ত্রকারী ও নির্যাতনকারীদের (ইয়াহুদী- নাসারাদের) সাথে বন্ধুত্ব বজায় রাখছে। অতএব তাদের এ হাঁক-ডাক (মাযহাব

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।