ওয়াহিদ। তবে এ হাদীসগুলোর সাথে (শক্তিশালী) করীনা তথা পার্শ্বকারণ যুক্ত হয়েছে।
ইজমা'-কিয়াস বর্জনে, খারেজী ও রাফেযীদের সাথে সাদৃশ্যতা : ইজমা' সম্পর্কে কথা হলো, ইজমাকে অস্বীকার করার দ্বারা তারা জমহুর আহ্লে হক থেকে বের হয়ে গেছে এবং অবাধ্য খারেজী ও বিদ্রোহী রাফেযীদের সাথে মিলিত হয়েছে। আর শরীয়ত অনুমোদিত কিয়াসের বিরোধিতা দ্বারা তারা নিজেদের জন্য ইজতিহাদ ও ইজতিহাদের সর্বজন স্বীকৃত পরিচিত তরিকা বন্ধ করে দিয়েছে। সাথে সাথে কিয়াস অস্বীকারকারী খারেজী, রাফেযী ও আহ্লে জাওয়াহিরের ন্যায় জড়পদার্থ হয়ে গেছে। লা-মাযহাবী ও ইয়াহুদী মতাদর্শ : তারা মুজতাহিদদের নিকট কিতাবুল্লাহ্র গ্রহণযোগ্য দালালাত বা নির্দেশনা নিয়ে খেল-তামাসা করে এমন সব কায়দা ও শর্ত যুক্ত করেছে যার অধিকাংশই নিরর্থক। এবং এগুলো নিরর্থক হওয়ার ব্যাপারে ইসলামের প্রথম যুগ থেকে পক্ষে বিপক্ষের সকলেই একমত। মূলত তাদের এরূপ পদক্ষেপের মূল কারণ হলো, ইসলামের অধিকাংশ কত'ঈ (অকাট্য) আহ্কামের পরিবর্তন সাধন করা। এবং মিসরের কিছু ইয়াহুদী মুস্তাশরিক মদীনা ও অন্যান্য স্থানের অধিবাসীদের মধ্যে যে শিক্ষা ও মতাদর্শ প্রচার করেছে, সে শিক্ষা ও মতাদর্শের প্রতি আনুগত্য স্বীকার করে এ সকল ব্যক্তি মুসলমানদের প্রথা ও রীতিতে (ওরোফে) এমন কিছু বিষয় নির্ধারণ করেছে, যার অস্তিত্ব এ উম্মতে মুহাম্মাদীর কোনো ফকীহ্র মধ্যে নেই। অনুরূপভাবে মাসলাহাত মাসলাহাত বলে তারা যা করছে তারও কোনো অস্তিত্ব ফকীহ্দের নিকট নেই। আমি আমার প্রবন্ধ ( شرع الله في نظر المسلميل) এর মধ্যে তাদের কিছু উদ্ভাবন তুলে ধরেছি। আলআযহারের লক্ষ্য ও বর্তমান অবস্থা : আলআযহার বিশ্ববিদ্যালয়ে যা চলছে, এগুলো দেখেও এর তত্ত্বাবধায়করা নিশ্চুপ। বাদশা বায়বারাস ও তার নেককার আমীরগণ এ বিদ্যাপীঠ প্রতিষ্ঠার পর থেকে এ অপমানজনক নিরবতা কখনো আলআযহার বিশ্ববিদ্যালয়কে স্পর্শ করতে পারেনি। কেননা সুন্নীয়াতের স্বর্ণচূড়ায় এ আযহার প্রতিষ্ঠা হয়েছিলো খোদাভীতি ও তাক্ওয়ার ওপর। এবং এর প্রতিষ্ঠাতারা এ আযহারকে ঙ্বশিষ্ট্যমণ্ডিত করে সুন্নিদের ইল্মের দূর্গ বানিয়েছিলেন। যুগের পর যুগ ইসলামের নেককার বাদশাহ্গণ এর ভিত্তি
৩৬৬ পাঠক! আলআযহার বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে। উক্ত আলোচনা পুনরায় দেখা যেতে পারে। ৩৬৭ "মুস্তাশরিক" বা "ওরিয়েন্টালিস্ট" এর পরিচয় পূর্বে তুলে ধরা হয়েছে।