মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

আর একজন মুজতাহিদের ইজতিহাদে ভুল হলে ক্ষমার অবকাশ যদি না থাকতো, তাহলে তাঁর জন্য একটি নেকীর অঙ্গীকার থাকতো না। আমরা এখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তবে ইমাম আবূ ইসহাক আল ইস্‌ফারানী র. যে কথা বলেছেন (পূর্বে গিয়েছে) তা অতি সত্য এবং এ কথার সমর্থনে হাজার হাজার দলীল রয়েছে। এ সম্পর্কেও বিস্তারিত আলোচনার জায়গা এটি নয়। সত্যকে ভুল বোঝার দায় : এখন এ মাযহাব পরিত্যাগের আহ্বানকারীর, মাযহাবের ইমামদের সম্পর্কে বিশ্বাস যদি এমন হয় যে, মাযহাবের এ ইমামরাই মুসলমানদের মধ্যে মতা‣নক্য ও ফেরকাবাজির মূল কারণ এবং এ মুজতাহিদ ইমামরা ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ভুলের মধ্যে রয়েছেন। এখন এ শেষ যামানায় তিনিই উম্মতে মুহাম্মাদীকে এ ভুল থেকে বাঁচাতে এগিয়ে এসেছেন এবং তার বিশ্বাস যদি এ পর্যন্ত গিয়ে পেঁ.ছে যে, ইসলামের সোনালী সূর্য উদ্ভাসিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ ভুলের মধ্যেই উম্মতে মুসলিমাহ্‌ নিমজ্জিত রয়েছে। তাহলেতো এরূপ সীমাহীন অবিবেচক, দায়িত্বহীন, অপরিণামদর্শী, ও দুঃসাহসিক ব্যক্তির ব্যাপারে বলার কিছুই থাকে না। এরা কাদের হাতের পুতুল : পাঠক! ইদানিং কিছু ব্যক্তি থেকে এরূপ অপ্রত্যাশিত হাঁক-ডাক আমরা শুনতে পাচ্ছি। শুধু তাই নয় তারা সহীহ্‌, খবারে ওয়াহিদ, ইজমা', কিয়াসকে বিদ্রূপ করছে। এমনকি মুজতাহিদরা কিতাবুল্লাহ্‌র যে সকল গ্রহণযোগ্য নির্দেশনা নির্ধারণ করেছেন, সেগুলোকেও তারা বিদ্রূপ করছে। তারা এ হাদীসগুলোকে হেয় প্রতিপন্ন করার দ্বারা মূলত হাদীসের ঐ কিতাবগুলো যথা: কুতুবুস সহীহ্‌, সুনান, জাওয়ামি', মুসান্নাফাত, মাসানীদ এবং তাফ্‌সীর বির্‌ রেওয়াইয়াহ্‌ ইত্যাদি থেকেই বের হয়ে আসতে চাচ্ছে। অর্থাৎ (তারা যেন বলছে) এখন এ কিতাবগুলো থেকে উপকৃত হওয়ার কোনো মানে হয় না। এবং শরীয়তের হুকুমসমূহও এ সকল কিতাব থেকে আহরণ করা ঠিক হয়নি। সম্মানিত পাঠক! এখন আপনারা বলুন, ইসলাম ধর্মের চিরশত্রু শয়তানের এ পথে হাতের পুতুল ব্যতীত আর কেউ পা বাড়াবে কি? অথচ (যারা হাদীসের জগতের সাথে সম্পর্ক রাখেন, তারা ভালো করেই জানেন) সহীহ্‌, খবারে ওয়াহিদের বিভিন্ন সূত্র পাওয়া গেলে, তাওয়াতুরে মা'আনী এর উপকার প্রদান করে, এবং এ খবারে ওয়াহিদের সাথেই যখন পার্শ্বকারণ (করীনা) যুক্ত হয়, তখন ইল্‌মে ইয়াকীনের ফায়দা দেয়, অর্থাৎ নিশ্চিত ইল্‌ম বোঝায়। বরং বিজ্ঞ আলিমগণের কেউ কেউতো মনে করেন, সহীহাইনের (বুখারী ও মুসলিম) যে হাদীসগুলোর ব্যাপারে সমালোচনা করা হয়েছে তা বাদে (প্রায়) সকল হাদীসই খবারে

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।