মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

তাকলীদ না করলে নফসানিয়াতের প্রভাব : এটি বাস্তব যে, প্রত্যেক ইমামের ফাত্‌ওয়াগুলোর মধ্যে শুধু সুযোগ খোঁজা এবং তাঁদের ফাত্‌ওয়াগুলোর মধ্যে নিজ প্রবৃত্তির চাহিদা অনুযায়ী একটিকে গ্রহণ করা, এটি শুধু নাফসানিয়াত ব্যতীত আর কিছুই নয়। (আর সে যে প্রত্যেক ইমাম থেকে নিজের নফসের চাহিদানুযায়ী এক একটি মত গ্রহণ করছে) যদিও এ মতগুলো বিভিন্ন ইমামের থেকে অনুমোদিত, তথাপি তার নিজের নফসের চাহিদানুযায়ী এরূপ এক এক ইমামের এক এক ফাত্‌ওয়া গ্রহণ করা ইসলামী শরীয়ত অনুমোদন করে না।

প্রথম পর্যায়ে অযে.ক্তিক কূটতর্ক শেষ পর্যায়ে ধর্মহীনতা : ঠিক এ কারণেই, ইমাম আবূ ইসহাক আলইস্‌ফারানী র. নিরঙ্কুশভাবে সকল ইমামের মতামতকে সঠিক বলা সম্পর্কে বলেন, أكلو سفسطة ك آخره زندقة অর্থাৎ, এ প্রবণতার প্রথম পর্যায় হয়ে থাকে অন্যায় ও অযে.ক্তিক কূটতর্ক। আর শেষ পর্যায়ে হয় নাস্তিকতা বা ধর্মহীনতা। এটি সর্বজন স্বীকৃত যে, ইমামদের ফাত্‌ওয়া ও ফিক্‌হী সমাধান হঁ্যা-বাচক ও না-বাচক হয়ে থাকে, অর্থাৎ এক ইমাম একটি বিষয়কে জায়েয বলছেন, অপর ইমাম ঐ বিষয়কেই নাজায়েয বলছেন, তাহলে কিভাবে জায়েয ও নাজায়েয একসাথে জমা' হতে পারে ....? নির্দিষ্ট মুজতাহিদের অনুসরণই নিরাপদ : তবে কোনো ব্যক্তি যদি সকল ফাত্‌ওয়াতেই একজন মুজতাহিদকে অনুসরণ করেন, মুজতাহিদ ভুল করুক আর সঠিক করুক এ অনুসরণকারী ব্যক্তি কোনো গুনাহ্‌গার হবে না। এ বক্তব্য অন্যান্য মুজতাহিদের ক্ষেত্রেও প্রযোজ্য। কেননা কোনো হাকীম যখন ইজতিহাদ করেন, তখন তাঁর ইজতিহাদ সঠিক হলে দু'টি নেকী পান, আর ইজতিহাদ ভুল হলে একটি নেকী পান। এ বিষয়ে অনেক হাদীস রয়েছে। (এ কারণে উলেস্নখ করার প্রয়োজন মনে করি না) যদি তাঁর অনুসরণীয় মুজতাহিদ কোনো বিষয়ে ভুল করেও থাকেন, তাহলেও ইসলামের সোনালী সূর্য উদিত হওয়া থেকে উম্মতে মুসলিমাহ্‌ এর ওপর আমল করে আসছেন। আর ইসলামের এ শান্তির সূর্য কেয়ামত পর্যন্ত উদ্ভাসিত থাকবে। ইনশাআল্লাহ্‌। কারণ হলো, এ সূর্যতো পৃথিবীর সূর্যের মতো নয়, যে এর ঊষা, পূর্বাহ্ন ও অস্ত রয়েছে। তাই এ দিকটি বিবেচনা করেওতো বোঝা যায়, নির্দিষ্ট মুজতাহিদের তাকলীদ বা অনুসরণের কারণে মুকালিস্নদ তথা অনুসারীর কোনো পাপ হবে না।

৩৬৫ এটাতো অসম্ভব, আর বিবেক সম্পন্ন কোনো ব্যক্তির জন্য এ বিষয়ে কোনো দলীল প্রদানের প্রয়োজন আছে বলে মনে হয় না।

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।