মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

হলো, সত্যই বিজয়ী, বিজিত নয়। পাঠক! যারা অনুসৃত ইমামদের (ইমাম আবূ হানীফা, ইমাম শাফে'ঈ, ইমাম মালেক, ইমাম আহ্‌মাদ বিন হাম্বল র.) মাযহাবকে বর্জন করতে বলে, ওপরে তাদের কিছু চারিত্রিক ঙ্বশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হলো।

মু'তাযিলাদের সাথে সাদৃশ্যতা : এদের মধ্যে যারা সকল মুজতাহিদের ইসতিম্বাতকে এ দৃষ্টিকোণ থেকে সঠিক মনে করে, অর্থাৎ যে কোনো ব্যক্তির, নির্দিষ্ট কোনো এক মুজতাহিদের ফিক্‌হ ফাত্‌ওয়ার অনুসরণে সীমাবদ্ধ না রেখে, যে কোনো মুজতাহিদের যে কোনো মতামত গ্রহণ করাকে ঙ্বধ মনে করে, মূলত তাদের এ দৃষ্টিভঙ্গি মু'তাযিলাদেরই মতো। আর সুফিয়ায়ে কেরাম সকল মুজতাহিদকে এ অর্থে হক মনে করেন যে, শুধুমাত্র "আযীমতের" সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো এক মুজতাহিদের ইজতিহাদে সীমাবদ্ধ না থেকে অন্যান্য মুজতাহিদের ইজতিহাদও গ্রহণ করেন। ঠিক সুফিয়ায়ে কেরামের এ কথার দিকেই আবুল আ'লা সা'ঈদ ইবনে আহ্‌মাদ ইবনে আবী বাকার আর রাযি র. তাঁর الجمع بيل التقول كالفتول مل مهمات الديل كالدنيا কিতাবে ইঙ্গিত করেছেন (উলেস্নখ্য যে, এ আবুল আ'লা সা'ঈদ ইবনে আহ্‌মাদ ইবনে আবী বাকার রাযী র. শহীদ নুরুদ্দীন জঙ্গী র. এর অনুসারী ছিলেন) তিনি উক্ত কিতাবের ফিক্‌হ অধ্যায়ে, আইম্মায়ে আরবা'আ তথা চার ইমামের সিদ্ধান্তগুলোর মধ্যে কোন্‌টি তাকওয়ার দাবি রাখে, আর কোন্‌টি ফাত্‌ওয়ার দাবি রাখে এ বিষয়টি উলেস্নখ করেছেন। ইমামদের ফিক্‌হী সমাধানের মধ্যে তাঁর ফাত্‌ওয়া ও তাকওয়ার একত্রীকরণে কোনো নাফসানিয়াত নেই। কেননা এটি শুধুমাত্র ফাত্‌ওয়া ও তাক্‌ওয়ার একত্রীকরণ। অপরদিকে মু'তাযিলাদের মত হলো, যিনি মুজতাহিদ নন তিনি মুজতাহিদগণের বিভিন্ন ফাত্‌ওয়া বা ফিক্‌হী সমাধানের ক্ষেত্রে কেবল তার চাহিদা মতো যেটি ভালো লাগে সেটিই গ্রহণ করতে পারবে।

মুজতাহিদ না হলে করণীয় : পাঠক! যিনি মুজতাহিদ নন কমপক্ষে ইজতিহাদী বিষয়ে তার জন্য আবশ্যক, সঠিকভাবে দ্বীন পালন করতে কোনো একজন মুজতাহিদকে পছন্দ করে নেওয়া, যাকে সে নিজে অধিক জ্ঞানের অধিকারী ও অধিক খোদাভীরু মনে করে। এবং এক্ষেত্রে কোনোরূপ ছাড়ের চিন্তা না করে ছোট-বড় সকল মাসআলাতে এ মুজতাহিদেরই আনুগত্য ও মান্য করা।

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।