করেছে সে এ ইল্মে নববী নিয়ে গবেষণা করার যোগ্য হয়ে গেছে। শুধু তাই নয়, বরং এ ব্যক্তি মনে করে অন্য ব্যক্তিকেও এ ইল্ম চর্চার মনোনয়নদাতা সে হয়ে গেছে!! তাই কোনো সচেতন মুসলিম যখন এরূপ ব্যক্তির কর্মকাণ্ডের মূলে গভীর দৃষ্টি দিয়ে অনুসন্ধান করেন, তখন তাঁর সামনে এ ব্যক্তির হাকীকত ও বাস্তবতা প্রকাশ হয়ে পড়ে। তিনি দেখতে পান এ ব্যক্তি মানুষ দেখানো ছাড়া মুসলমানদের সুখে-দুঃখে কখনো অংশীদার হয় না। ৩৬৪ বরং সে এমন ব্যক্তিদেরকে সঙ্গী ও বন্ধু বানায়, মুসলমানরা কখনো যাদের সঙ্গী বানায় না। এবং সচেতন এ মুসলিম ঐ ব্যক্তিকে প্রাচীন ও সনাতন রীতি ও আদর্শের প্রতি প্রকাশ্য শত্রুতায় সোচ্চার দেখতে পান। তবে চাকচিক্যপূর্ণ পাশ্চাত্য সভ্যতা থেকে আমদানী করা প্রথা প্রাচীন হলেও এক্ষেত্রে তাকে যথেষ্ট প্রাণদরদী দেখা যায়। তাকে দেখে মনে হয়, তার মনে প্রাণে একথা বদ্ধমূল হয়ে গেছে যে, তার এ নব উদ্ভাবিত চিন্তা তার সমর্থকদের কাছে যে কোনো কর্ম ও কীর্তি সাধনের জন্য তাকে যোগ্যতার আসনে অধিষ্ঠিত করে রেখেছে। তো যখনই সে মুসলিম ভাই প্রকৃত অর্থে বিষয়টি অনুধাবন করবেন তখনই তার উপলব্ধিতে আসবে যে, কিভাবে সংশিস্নষ্ট দায়িত্বশীলবর্গকে প্রকৃত বিষয় অবহিত করনের মাধ্যমে দ্বীন ও শরীয়তের পরিমণ্ডলকে এ জঘন্য প্রচারণার মন্দ প্রভাব থেকে মুক্ত করা যায়। আর চিরসত্য ও বাস্তব কথা
হাতে আসে, তখন অতীতের মতো পুনরায় চার মাযহাবের ফিক্হের কিতাবগুলো পৃথিবীর আলিম সমাজের প্রয়োজন হয়ে পড়বে। বিশেষ করে হানাফী মাযহাবের কিতাবগুলোতো এক্ষেত্রে প্রথম ও প্রধান ভূমিকা পালন করবে। হয়তো বা এজন্যই মাযহাব, মাযহাবের ইমাম, মাযহাবের ফিক্হের কিতাবসমূহের ওপর মুসলমানী লিবাস পড়ে বা গাইরে মুকালিস্নদ লা-মাযাহাবী ব্যানারে মাযহাব বর্জনের স্স্নোগান দিয়ে মুসলিম সমাজকে কলুষিত করে তোলা হচ্ছে। অথবা ইয়াহুদী-খ্রিস্টানদের যাদুর কাঠির প্রভাবে মাযহাব ত্যাগ করাকে শরীয়ত মনে করে এ কাজের আঞ্জাম দেওয়া হচ্ছে। এ সময় মুসলমানদের কাজ হলো, আল্লাহ্ তা'আলার কাছে এ জাতীয় ফেতনা থেকে বেঁচে থাকার জন্য দু'আ করা। আল্লাহ্ তা'আলা আমাদেরকে হেফাযত করুন। আমীন! এ ক্ষতির অন্তরালে কারা? ৩৬৪ পাঠক! ইরাক, ফিলিস্তিনসহ পৃথিবীর মুসলিম জনপদগুলোর শিশু বাচ্চারা যখন প্রয়োজনীয় ঔষধ ও খাবার পায় না, তখন হানাফী, শাফে'ঈ, মালেকী ও হাম্বলী মাযহাবের অনুসারীদের মুশরিক জ্ঞান করে তাঁদের মুসলমান বানানোর জন্য হাজার হাজার দিরহাম খরচ করে ছোট ছোট পুস্তিকা প্রকাশ করে মুসলিম অধ্যুষিত এ অঞ্চলগুলোতে (তাদের ধারণায় এ মাযহাবের অনুসারীরা মুশরিক) বিনামূল্যে বিতরণ করছে। হায়! প্রায় চে.দ্দশত বছরের হানাফী, শাফে'ঈ, মালেকী ও হাম্বলী মাযহাবের অনুসারীরা যদি মুশরিক হয়, তাহলে পৃথিবীতে মুসলমান কে ছিলো? আর কাদেরকেই বা পৃথিবীর ইতিহাসে মুসলিম উম্মাহ্ বলা হয়েছে?