মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবটির দ্বিতীয় প্রকাশকাল ১২৯৮ হি.। এ কিতাবে হযরত আব্দুল হাই লাখনবী র.সহ পৃথিবীর বিভিন্ন দেশের আলিমদের তাসদীকাত তথা সত্যায়ন রয়েছে। এ فتح ادلبني يف كشف مكائد غري ادلقلدين কিতাবেও আমাদের দেওবন্দী আকাবির হযরতগণের স্বাক্ষরিত ফাত্‌ওয়া রয়েছে। আলোচনাটি পরে যথাস্থানে উলেস্নখ করা হচ্ছে। হযরত আমীন ছফদার র. যেভাবে হরিচাঁদের পরিচয় দিয়েছেন : হযরত আমীন ছফদার র. পুস্তিকা ও লেখালেখি করেছেন। তাঁর مجوعہ رسبئل কিতাবে (খ. ৩ পৃ. ২৭৩) উক্ত হরিচাঁদের মুসলমান হওয়া সম্পর্কে লিখেছেন, یہ شخض اثه سجبک ی طرح ثرائے وبم مسلمبن ثىب۔اورسبری دویبکے مسلمبن کو کبفر مشرک ثىبتب رہب۔ "এ ব্যক্তি আব্দুল্লাহ্‌ বিন সাবা (ছদ্মবেশী ইহুদী) এর ন্যায় নামে মাত্র মুসলমান হয়ে সারা জাহানের মুসলমানদের কাফের মুশরিক আখ্যায়িত করতে থাকে।" পাঠক! আমার মনে হয় উপরোক্ত কলঙ্কিত ইতিহাস জানার পর, এ কথিত আহ্‌লে হাদীস, তাকলীদ অস্বীকারকারী লা- মাযাহাবীদের স্বরূপ অনুধাবনে আর ব্যাপক বিস্তৃত লিখার প্রয়োজন হয় না। আলফিক্‌হুল ইসলামীই শেষ ঠিকানা : ৩৬৩ যেমন নামাযে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, আমীন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, রাফয়ে ইয়াদাইন করতে হবে কি না ইত্যাদি হাতেগোনা দু'একটি মাসআলা তারা ভুল পন্থায় আয়ত্ত্ব করার চেষ্টা করে। এবং এগুলো নিয়েই সমাজে ফেতনা সৃষ্টিতে লিপ্ত হয়। দুঃখের ব্যাপার হলো, মুসলমানদের ব্যক্তিজীবন, সমাজজীবন, রাষ্ট্রীয়জীবন, এক কথায় একজন মুসলিম, জীবনের সকল ক্ষেত্রে কিভাবে শরীয়ত অনুযায়ী চলবে সেক্ষেত্রে তারা কিন্তু নীরব ভূমিকা পালন করে। পাঠক! আমরা যদি চার মাযহাবের ফিক্‌হের কিতাবগুলো অধ্যয়ন করতাম, তাহলে আমরা দেখতে পেতাম, ইসলাম ধর্মের এ সকল ইমাম কুরআন-হাদীস থেকে ইজতিহাদ করে মুসলমানদের ব্যক্তিজীবন, সমাজজীবন, রাষ্ট্রীয়জীবন ইত্যাদি সকল ক্ষেত্রের সমাধান মুসলিম উম্মাহ্‌র হাতে তুলে দিয়ে গেছেন। তাইতো ইসলামী শরিয়ত অনুযায়ী পৃথিবী পরিচালনার জন্য মুসলমানদের নতুন করে ভাববার প্রয়োজন নেই। ঠিক একইভাবে ইবাদত তথা নামায-রোযা ইত্যাদি পালনের জন্যও মুসলিম উম্মাহ্‌র নতুন করে ভাবার প্রয়োজন নেই। সত্য বলতে কি; মুসলমানদের জীবনের সকল ক্ষেত্রে দ্বীন পালনে এ সহজীকরণের ক্ষেত্রে হানাফী মাযহাবের ইমামগণের অবদান সবচে বেশি। এটা অন্যান্য মাযহাবের ইমামগণ থেকে নিয়ে বিজ্ঞ সকলেই তা স্বীকার করেন। এ অবদান কি ভুলার মতো : প্রসঙ্গত উলেস্নখ করতে হচ্ছে, একবার ভারতবর্ষের এক বড় আলিম মধ্য প্রাচ্যের এক বিশ্ববিদ্যালয়ে সফরে গিয়েছিলেন। সেখানে শাফে'ঈ মাযহাবের একজন বড় আলিমকে হানাফী মাযহাবের বিখ্যাত কিতাব 'হেদায়া' পড়তে ও পড়াতে দেখে জিজ্ঞাসা করেছিলেন, আপনারা শাফে'ঈ মাযহাবের অনুসারী হয়েও হানাফী মাযহাবের ফিক্‌হের কিতাব পাঠদান করছেন, এর কারণ কী? শাফে'ঈ মাযহাবের উক্ত আলিম বলেছিলেন, আমরা শাফে'ঈরা ইবাদতের ক্ষেত্রে শাফে'ঈ মাযহাবের অনুসারী। কিন্তু মু'আমালাত ও মু'আশারাতের ক্ষেত্রে অনেকাংশে হানাফী মাযহাবের অনুসারী ! পাঠক! আমার যা মনে হয়, পৃথিবী পরিচালনার দায়িত্ব কখনো যদি মুসলমানদের

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।