মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

যদি ধরেও নেওয়া হয় যে, এসকল কথিত নব্য গবেষকের কিছু বুদ্ধি-সুদ্ধি আছে, তাহলেও তাদের এরূপ কর্মকাণ্ড ইসলামকে ধ্বংসের মুখে নিপতিত করবে। কেননা এ জাতীয় কর্মকাণ্ডের দ্বারা তারা ইসলাম ধর্মের চির দুশমনদের হাতের পুতুলে পরিণত হবে। যে দুশমনদের চির অভিশপ্ত লক্ষ্য হলো, দ্বীনি ও দুনিয়াবী বিষয়ে মুসলমানদের দৃষ্টিভঙ্গি ও একতা ছিন্ন-ভিন্ন করে দেওয়া। এমনভাবে একতা ও সে.হার্দ্য নষ্ট করে দেওয়া, যেন মুসলমানরা পরস্পরে হানাহানি, ঝগড়া-বিবাদ, ঘৃণা- বিদ্বেষ, ও একে অপরের প্রতি খারাপ উপাধী দিয়ে সমাজ কলুষিত করে তোলে। অথচ ইসলামের সোনালী সূর্য উদিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত মুসলমানদের মধ্যে দীর্ঘ বন্ধন ও বন্ধুত্ব বজায় রয়েছে।

সচেতন মুসলমান : তবে সচেতন কোনো মুসলমান এ জাতীয় (মাযহাব ত্যাগের) আহ্বানে ধোঁকা খায় না। কেননা সচেতন কোনো মুসলমান যখন এরূপ কোনো আহ্বান শুনতে পায়, অথবা হকের ওপর প্রতিষ্ঠিত মাযহাব সম্পর্কে এমন কোনো কটূক্তি শুনতে পায়, যে আহ্বান ও কটূক্তি দ্বীন ইসলামের সকল ইমামের মেধা যোগ্যতা ও অবদানকে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলে; তার জন্য অবশ্য কর্তব্য হয়ে যায় এ আহ্বানের উৎসের সন্ধান করা ও এ ফেতনার মূল কেন্দ্রের পরিচয় সকলের সামনে তুলে ধরা। কেননা দ্বীনের এ ইমামগণই হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবীদের থেকে ওয়ারিশ সূত্রে দ্বীন ইসলাম পেয়েছেন। এবং যেভাবে পেয়েছেন, সেভাবেই তাবে'ঈদের যামানা থেকে আজ পর্যন্ত দ্বীনের মে.লিক ও শাখাগত বিষয়াবলী তাঁরা তত্ত্বাবধান করে আসছেন।

একজন প্রকৃত মুসলমান : একজন প্রকৃত মুসলিমের পরিচয় কী? একজন প্রকৃত মুসলিমের যে উলূমে ইসলামিয়া তথা দ্বীনি ইল্‌ম নিয়মতান্ত্রিকভাবে ভালো করে যথাযথভাবে শিক্ষা করেছেন, সে কিন্তু এ সকল ইমাম মুজতাহিদ বা তাঁদের মাযহাব সম্পর্কে বিরূপ মন্তব্য করেন না।

বর্তমান সময়ের তথাকথিত এ সকল গবেষকের অনেকে কুরআন মাজীদও সহীহ্‌ করে পড়তে পারে না!!!, হে আল্লাহ্‌, এদের ফেতনা হতে উম্মতে মুহাম্মাদীকে তুমি রক্ষা করো। আমি আল্লাহ্‌র দরবারে হৃদয় দিয়ে ক্ষমা চাচ্ছি, কারণ পূর্ববর্তী ইমামদের সাথে বর্তমান সময়ের এ সকল জাহিলের তুলনা করে দেখাতে হলো বলে। কেননা এ সকল জাহিল তুলনার যোগ্যও নয়। যদিও এটা সাধারণ মানুষদের বোঝাতে গিয়ে করতে হয়েছে।

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।