সর্বসম্মতিμমে সিদ্ধান্ত গ্রহণপূর্বক বিষয়টির ফায়সালা করতেন। ১১ হযরত ওমর রা.ও এমনটিই করতেন। তহাবী শরীফে হযরত উবায়দুল্লাহ্ ইবনে আদী ইবনে খিয়ার রা. বর্ণিত এক হাদীসে এ বিষয় উলেস্নখ করা হয়েছে। ফিক্হে ইসলামীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় : তাকলীদ মানবজাতির মধ্যে দু'টি ধারা সর্বদাই রয়ে গেছে। এক. নবী, দুই. উম্মাত। একইভাবে, এক. বিজ্ঞ, দুই. অজ্ঞ। এক. আলিম, দুই. গাইরে আলিম। তেমনি, এক. ফকীহ্ আলিম, দুই. সাধারণ আলিম। একইভাবে, এক. মুজতাহিদ, দুই. গাইরে মুজতাহিদ। এটি হলো আল্লাহ্পাকের সৃষ্টির ঙ্বশিষ্ট্য। আবার বিভিন্ন 'ফন' তথা বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ থাকেন। যিনি ডাক্তার, তিনি ইঞ্জিনিয়ার নন। সকল রাসূল নবী বটে কিন্তু সকল নবী রাসূল নন। সকল ফকীহ্-মুজতাহিদ ও মুহাদ্দিস বটে, কিন্তু সকল মুহাদ্দিস মুজতাহিদ-ফকীহ্ নন। সৃষ্টির একটি সার্বজনিন কানূন : আল্লাহ্পাক মানুষের মধ্যে যে মেধা দিয়েছেন তা এভাবে ভাগ হয়ে গেছে যে, কেউ জানেন, আবার কেউ জানেন না। দ্বীন সম্পর্কে যারা জানে না, তাদেরকে বলা হয়েছে আলকুরআনের কানূন সম্পর্কে যারা বিশেষজ্ঞ, তাঁদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। ইরশাদ হলো : ال تعلموف كنت فاسألوا أىل الذكر إف "যদি তোমরা না জান, তাহলে আহ্লে যিক্র (জ্ঞানীগণ) এর নিকট জিজ্ঞাসা করো।" 'আহলুয্ যিক্র' অর্থ যেমন আলকুরআনের বিজ্ঞ আলিম, তেমনি ব্যাপক অর্থে কুরআন-সুন্নাহ্তে পারদর্শী ব্যক্তি বা সম্প্রদায়কেও বোঝায়। আল্লাহ্পাক দ্বীন ও শরীয়তের ক্ষেত্রে নবী-ওলীগণের আনুগত্যের নির্দেশ দিয়ে বলেন : ىليد ىىى الَّذًيٍلأيكلئًك اقػٍتىدًهي يىاىدياللهً فىبًه "এরাই হলো হেদায়াতপ্রাপ্ত। সুতরাং তোমরা এদের ইকতিদা করো।" তাকলীদের মর্মার্থ : তাকলীদ বলতে বোঝায়, যে ব্যক্তি কুরআন-সুন্নাহ্ তথা শরীয়তের ইলমে অভিজ্ঞ তাঁর ওপর সু-ধারণায়, দলীল চাওয়া ব্যতীত তাঁর কথামত তাঁর অন্ধ অনুকরণ-অনুসরণ করা।
১১ দারেমী-৫৮ ১২ তহাবী ১/৩৬ ১৩ সূরা নাহ্ল-৪৩,সূরা আম্বিয়া-৭ ১৪ সূরা আন'আম-৯০