অধিবাসীরাই ইমাম শাফে'ঈ র. ও তাঁর ছাত্রদের ইল্ম সম্পর্কে বেশি জ্ঞাত। এর কারণ হলো, শেষ জীবন তিনি মিসরেই কাটিয়েছেন। এবং এখানেই তাঁর এ নতুন মাযহাবের প্রচার প্রসার করেন। পরিশেষে মিসরেই তাঁর সমাধি রচিত হয়। আল্লাহ্ তা'আলা তাঁর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আলফিক্হুল ইসলামীর ওপর ফিক্হের এ সকল ইমামের যে অবদান তার আলোচনা এখানে সঙ্কুলান হবে না। আলফিক্হুল ইসলামীর তিন ভাগের দু'ভাগ মাসআলা তাঁদের সকলের ঐক্যমতে সুপ্রতিষ্ঠিত। আর এক ভাগ মাসাআলার ক্ষেত্রে তাঁদের মতা‣নক্য রয়েছে। এ মতা‣নক্যপূর্ণ মাসআলার ক্ষেত্রে তাঁদের অবস্থান ও স্ব স্ব দলীল ফিক্হের কিতাবসমূহে সংকলিত রয়েছে। এ হলো মাযহাবসমূহের উৎপত্তি, μমবিকাশ, পরীক্ষা-নিরীক্ষা ও পৃষ্ঠপোষকতার ইতিহাস।
লা-মাযহাবীদের ভিত্তি প্রবৃত্তির ওপর : এখন শেষ যামানায় কোনো ব্যক্তি যদি শরীয়তের ব্যাপারে নিছক ধারণার বশবর্তী হয়ে, অভিনব সব গবেষণা উপস্থাপন করে বলেন, মাযহাবসমূহের অনুসরণ ছুঁড়ে ফেলতে এবং সাথে সাথে ঐ লা-মাযহাবী মতাদর্শের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন, যে লা-মাযহাবী মতাদর্শের ভিত্তিই স্থাপিত হয়েছে প্রবৃত্তির ওপর। তখন এ সকল মাযহাব ও মাযহাবসমূহের অনুসারী হতবিহ্বল ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন এবং ভাবতে থাকেন, এরূপ অন্তর পূজারী কুমন্ত্রনাদাতার কী উপাধী হতে পারে; সে কি পাগল, যার অবস্থা সকলের সামনে প্রকাশ হয়ে পড়েছে, তারপরও তাকে পাগলাগারদে ভর্তি করা হয়নি? না কি দু'দলের কোনো একদলের হওয়ার ব্যাপারে তার সংশয় সৃষ্টি হয়েছে, অর্থাৎ মনীষীগণ তার ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন, সে কি পাগলদের জ্ঞানী? না জ্ঞানীদের পাগল...?
শরীয়তের বিজ্ঞ ডাক্তারের প্রয়োজন : আমরা আশ্চর্যের সাথে লক্ষ করছি, ইদানিং কিছু মানুষ থেকে মাযহাব অনুসরণের ব্যাপারে এ জাতীয় কথাবার্তাই শোনা যাচ্ছে। আমার মনে হয় তাদের জন্য অতীব জরুরী প্রয়োজন শরীয়তের এক বিজ্ঞ ডাক্তারের, যে ডাক্তার তাদের সঠিক পথ দেখাতে পারবে অর্থাৎ সঠিক দ্বীনি চিকিৎসা করতে পারবে। এবং এটি তাদের তথাকথিত ইজতিহাদ বা গবেষণার প্রতি দৃষ্টি দেওয়ার পূর্বেই করতে হবে। যে ইজতিহাদ বা গবেষণাকে তারা পূর্বের আইম্মায়ে দ্বীনের ৩৬১ ইজতিহাদ বা গবেষণার ওপর অগ্রগণ্য মনে করে।
যামানার নব্য গবেষক : ৩৬১ যে ইমামগণের সামনে কুরআন হাদীসের সকল নুসূস আয়নার মতো ছিলো এবং সাহাবা, তাবে'ঈ, তাবে-তাবে'ঈনের সকল ফাত্ওয়া, ফিক্হী সমাধানও আয়নার মতো ছিলো। আর