মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

আমি কূফা নগরীতে প্রবেশ করে দেখি চার হাজার ইল্‌ম অন্বেষী হাদীসের ইল্‌ম শিখছে, আর চারশত ইল্‌ম অন্বেষী রীতিমত ফকীহ্‌ হয়ে গেছে।

কূফা নগরী ও ইমাম আ'যম আবূ হানীফা র. : কূফা নগরীর এ ব্যাপক বিস্তৃত ইল্‌ম পরবতীর্তে ইমাম আ'যম আবূ হানীফা র. সংকলন করেন। তাঁর এ সংকলন পদ্ধতি ছিলো, একটি লাজনা বা বোর্ড কেন্দ্রীক। এ বোর্ড গঠিত হয়েছিলো ইমাম আ'যম আবূ হানীফা র. এর বিজ্ঞ চলিস্নশজন ছাত্রের দ্বারা। বোর্ডের এ সকল সদস্যের মধ্যে উলূমুল কুরআন, উলূমুল হাদীস, ফিক্‌হ ও আরবী ভাষা সাহিত্যের যুগশ্রেষ্ঠ পণ্ডিতরা বিদ্যমান ছিলেন। এ সংμান্ত বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন ইমাম তহাবী র. ও অন্যান্যরা ।

আবূ হানীফা র. এর ইল্‌মী মাকাম : মুহাম্মাদ ইবনে ইসহাক আন্‌নাদীম ইমাম আ'যম আবূ হানীফা র. এর মাযহাবের অনুসারী না হয়েও (ইমাম আ'যমের ইল্‌মি মাকাম সম্পর্কে বলেন) كالعل بران كبحران شرقان كغربان بعدان ك قربان تدكينو رضي الله عنو পৃথিবীর সকল প্রান্তের জল-স্থলের, পূর্ব-পশ্চিমের, নিকটবর্তী ও দূরবর্তী সর্বত্র বিদ্যমান ইল্‌মই (ফিক্‌হ) ইমাম আ'যম আবূ হানীফা র. এর সংকলনে রয়েছে। অর্থাৎ তিনিই সর্বপ্রথম এ ইল্‌ম সংকলন করেছেন। ইমাম শাফে'ঈ র. বলেন, الناس عياؿ في الفقو علي أبي حنيفة মানুষরা ফিক্‌হের ক্ষেত্রে ইমাম আ'যম আবূ হানীফা র. এর পরিবারভুক্ত। ৩৬০ বস্তুত ইমাম আ'যমের র. ছাত্র ও নাতি ছাত্রদের হাতেই ফিক্‌হশাস্ত্র পরিপূর্ণতা লাভ করেছে। এবং তাঁরা পরবর্তীদের জন্য কোনো ফাঁক-ফোঁকর রেখে যাননি। আল্লাহ্‌র দরবারে তাঁদের এ খেদমতের জন্য শুকরিয়া।

ইমাম শাফে'ঈ র. এর ফিক্‌হ : এরপর ইমাম শাফে'ঈ র. এসে ফিক্‌হের এ দু'ঝর্ণা (মদিনা ও কূফা) ধারাকে নতুন এক ঝর্ণা ধারায় প্রবাহিত করেন। এবং নতুন এ ঝর্ণা ধারায় মক্কা মুকাররামায় তাঁর প্রসিদ্ধ শায়েখ মুসলিম ইবনে খালিদ র. থেকে শিক্ষা করা ইল্‌মও যুক্ত করে দেন। এ মুসলিম ইবনে খালিদ র. এর ইল্‌ম শিক্ষার স্বর্ণসূত্র হলো, ইবনে জুরাইয র. থেকে আতা র. এর সূত্রে ইবনে আব্বাস রা. থেকে। ইমাম শাফে'ঈ র. এর ছাত্র ও নাতি ছাত্ররাও পৃথিবীর পূর্ব-পশ্চিমে ইল্‌মে সমৃদ্ধ করে তোলেন। এবং তাঁরা বিশ্বকে ইল্‌মের আলোতে উদ্ভাসিত করে দেন। তবে মিসরের

৩৬০ স্বতন্ত্র অধ্যায়ে ইমাম আ'যম আবূ হানীফা র. এর সংক্ষিপ্ত পরিচিতি দেখুন

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।