শুধু কূফা নগরীর কথা। ইরাকের অন্যান্য নগরীতেও অনুরূপ সাহাবীর আগমন ছিলো। অতঃপর ইরাকের বাকি এলাকা ছাড়াও অন্যান্য শহরে তাঁরা ইল্মের প্রচার প্রসার করেন। এটি সত্য যে, শুধু আলী রা. ও হযরত ইবনে মাস'ঊদ রা. এর প্রসিদ্ধ ছাত্রদের জীবন চরিত যদি সংকলন করা হয়, তবে তা এক বৃহৎ কিতাবে রূপ নেবে। কিন্তু এ বিষয়ে আলোচনার স্থান এটি নয়।
কূফা নগরী ও ইবরাহীম নাখা'ঈ র. : যা হোক, পরবর্তীতে কূফা নগরীর এ বিস্তর ইল্মকে জমা করেন হযরত ইবরাহীম ইবনে ইয়াযীদ আন নাখা'ঈ র.। ইবরাহীম নাখা'ঈর ফাত্ওয়া ও ফিক্হী সমাধানসমূহ ইমাম আবূ ইউসুফ র. সংকলিত 'কিতাবুল আছার' ইমাম মুহাম্মাদ র. সংকলিত 'কিতাবুল আছার' মুসান্নাফে ইবনে আবী শাইবা ও এ জাতীয় অন্যান্য কিতাবে লিপিবদ্ধ রয়েছে।
ইবরাহীম নাখা'ঈ র. বর্ণিত মুরসাল হাদীস : উলেস্নখ্য হাদীসের বিদগ্ধ গবেষক ইমামগণ ইবরাহীম নাখা'ঈ র. বর্ণিত মুরসাল হাদীসগুলোকে সহীহ্ হাদীসের অন্তভুর্ক্ত করেছেন এবং ইমাম শা'বী র. (তৎকালীন সময়েই) পৃথিবীর সকল আলিমের ওপর ইবরাহীম নাখা'ঈ র.কে প্রাধান্য দিয়েছেন। পাঠক! এ হলো সে ইমাম শা'বী যাকে মাগাযীর (যুদ্ধের) হাদীসসমূহ বর্ণনা করতে দেখে, সাহাবী হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর রা. বলেছিলেন, كنت قد شهدتها مع رسوؿ الله صلي الله عليو كسل لهو أحفظ لها مني كإف অর্থাৎ নিশ্চয় সে (ইমাম শা'বী র.) এ বিষয়ে (মাগাযী) আমার থেকে বেশি সংরক্ষণকারী, যদিও আমি এ সকল গাযওয়াতে (যুদ্ধে) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে সরাসরি উপস্থিত ছিলাম।
কূফা নগরী ও ইবনে সীরীন র. : রামাহুরমুযী র. এর এক বর্ণনা থেকেও আমরা কূফা নগরীর ইল্মী অবস্থা কিছুটা অনুধাবন করতে পারি। রামাহুরমুযী র. তাঁর 'আলফাসিল বাইনার রাবী ওয়ালওয়া'ঈ' কিতাবে লিখেন, হযরত মুহাম্মাদ ইবনে সীরীন র. কূফা নগরীতে প্রবেশ করে এ নগরীর ইল্মী অবস্থা দেখে বলেছিলেন, دخلتكما في الكوفة فوجدت بها أربعة آالؼ يطلبوف الحديث كأربعمأة قد فقهوا الفاصل للرامهرمزم