হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, إني رضيت ممتي ما رضي لها ابل أـ عبد অর্থাৎ আমার উম্মতের জন্য ইবনে মাস'ঊদ যে বিষয় পছন্দ করে আমি তাতেই সন্তুষ্ট। অপর বর্ণনায় হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, كما أنزؿ فليقرأه علي قرا ة ابل أـ عبد مل أراد أف يقرأ قرآف غضان অর্থাৎ যে সুন্দরভাবে কুরআন তিলাওয়াত করতে চায়, সে যেন ইবনে মাস'ঊদ রা. এর পঠন রীতিতে কুরআন পড়ে। ইবনে মাস'ঊদ রা. এর কুরআন পঠন রীতিকে আসিম র. যির ইবনে হুবাইশের সূত্রে ইবনে মাস'ঊদ রা. থেকে বর্ণনা করেছেন। যেমনিভাবে হযরত আলী রা. এর কুরআন পঠন রীতিকে আসিম র. আবূ আব্দির রহ্মান আব্দুল্লাহ্ ইবনে হাবীব আস সুলামী এর সূত্রে হযরত আলী রা. থেকে বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. হযরত ওমর রা. এর খিলাফতকাল থেকে শুরু করে হযরত ওসমান রা. এর খিলাফত কালের শেষ পর্যন্ত কূফাবাসীদের এমনভাবে ফিক্হ শিক্ষা দিতে মনোনিবেশ করেন, যে পুরো কূফা নগরী ফাকাহাতে পরিপূর্ণ হয়ে যায়। তাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কূফা নগরীতে এসে ফকীহ্দের আধিক্য দেখে এত সন্তুষ্ট হন যে, তিনি বলেন, الله أـ عبد قد مأل ىذه القرية علما رح অর্থাৎ আল্লাহ্ তা'আলা ইবনে উম্মে আব্দের (ইবনে মাস'ঊদ রা.) ওপর রহমত বর্ষণ করুন, সে এ কূফা নগরীকে ইল্মে পরিপূর্ণ করে দিয়েছে। ৩৫৯ এরপর যখন "বাবু মাদীনাতিল ইল্মি" বা "ইল্মের শহরের দরজা" হযরত আলী রা. কূফার অধিবাসীদের ফিক্হ শিক্ষা দিতে শুরু করলেন, তখন মুহাদ্দিস ও ফকীহ্গণের আধিক্যের বিচারে মুসলিম বিশ্বে কূফা নগরীর কোনো উপমা বাকি রইলো না। মোটকথা, বড় বড় ফকীহ্ ও মুজতাহিদ সাহাবীদের কূফা নগরীতে আগমন এবং হযরত আলী রা. কতৃর্ক কূফা নগরীকে মুসলিম বিশ্বের রাজধানী নির্বাচন করার পর, কূফার অধিবাসীরা ইল্মে কুরআন, আরবী ভাষা ও সাহিত্যে অসাধারণ পারদর্শী হয়ে ওঠে। ইমাম আলইজলী র. তো বর্ণনা করেই গেছেন, শুধু কূফা নগরীতেই পনেরোশত সাহাবী স্থায়ীভাবে বসবাস করেন। আর যারা কূফায় অস্থায়ীভাবে অবস্থান করে ইল্ম প্রচার করে অন্যত্র চলে গেছেন তাঁদের সংখ্যা তো অনেক বেশি। এ তো
৩৫৯ স্বতন্ত্র অধ্যায়ে হাদীস ও তারাজীমের কিতাবগুলোতে হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. এর বিস্তারিত মানাকিব দেখুন।