(অর্থাৎ এ মাযহাবগুলো মান্য করার ব্যাপারে কেউ প্রশ্ন উত্থাপন করলে, সে নিজেই উম্মতের নিকট পরিত্যাক্ত হয়ে যাবে এবং ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে) উম্মতের অনুসরণীয় অন্যান্য ইমামের মাযহাবও অনুরূপ (যেমন, হানাফী, শাফে'ঈ ও হাম্বলী)। ইবনে মাসঊদ রা. এর ফিক্হ ও কূফা নগরী : ফিক্হের অপর এক মাযহাবের প্রাণকেন্দ্র কূফা নগরী। খলীফাতুল মুসলিমীন হযরত ওমর ফারুক রা. এ শহরের গোড়াপত্তন করেন। এ নগরীর আশপাশে শুদ্ধ ভাষাভাষী আরবদের বসবাসের ব্যবস্থা করে দেন এবং কূফা নগরীর অধিবাসীদের "ফিক্হ ফিদ দ্বীন" তথা শরীয়তের যাবতীয় বিধানাবলী শিক্ষা দেওয়ার জন্য হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা.কে কূফা নগরে প্রেরণ করেন। তিনি কূফাবাসীদেরকে হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. সম্পর্কে বলেন, علي نفسي بعبد الله إني آثرتك অর্থাৎ হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা.কে তোমাদের নিকট পাঠিয়ে, আমার ওপর তোমাদেরকে প্রাধান্য দিয়েছি। আর এটি সর্বজনবিদিত যে, সাহাবাদের মধ্যে ইল্মের বিচারে হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. এর মর্যাদা অনেক ঊর্ধে ছিলো। হযরত ওমর রা. ইবনে মাস'ঊদ রা. সম্পর্কে আরো বলেন, كنيف ملئ علما অর্থাৎ ইল্মে পরিপূর্ণ ছোট পাত্র।
ফিক্হের ক্ষেত্রে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খিলাফত : ৩৫৮ হযরত শাহ্ ওয়ালিউল্লাহ্ মুহাদ্দিস দেহ্লবী র. তাঁর ازالة اخلفاء عن خالفة اخللفاء কিতাবে বলেন, ফিক্হের ক্ষেত্রে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খিলাফতের অধিকারী ছিলেন হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা.। তিনি আরো বলেন, مجع ے كثري از صحابو بفيض صحبت آ حنضرت صلى الله عليو وسلم قدر متيسر ازي ں اوصاف حاصل كرده بودند بعض ايشا ں خبالفت مقيده فائز گشتو مانند عبد الله بن مسعود رضى الله عنو در قرآت وفقو. (ازالة اخلفاء ص: এখন জানার বিষয় হলো সাহাবীদের একটি বড় অংশ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বরকতময় সোহ্বতে নববী গুণের অনেক কিছুই অর্জন করেছিলেন এবং অনেকে তো কোনো কোনো বিষয়ে খিলাফতের স্তরেও উপনীত হয়েছিলেন। যেমন, কিরাত ও ফিক্হ বিষয়ে হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. খিলাফতের পর্যায়ে উপনীত হয়েছিলেন। (ইযালাতুল খফা পৃ. ১৮)