অর্থাৎ যে ব্যক্তি কোনো এক মাযহাব অনুসরণের ক্ষেত্রে সংশয়ে এ চিন্তা করে যে, ইসলাম ধর্মে কোনো মাযহাব নেই; সে সকলের চেয়ে নিকৃষ্ট ও বিপথগামী। এর বাস্তবতা এভাবেও আমরা বুঝতে পারি, পৃথিবীর সকল জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখা-প্রশাখা রয়েছে। যার প্রত্যেকটি অপরটি থেকে ভিন্নতর। তাই যে ব্যক্তি বিজ্ঞানীদের কোনো মতাদর্শ গ্রহণ না করে ঙ্বজ্ঞানিক দাবি করে তাকে বিজ্ঞানী না বলে বোকা বলাই সমীচীন।
জ্ঞানার্জনের জন্য আনুগত্যের অপরিহার্যতা : পৃথিবীর এ সকল জ্ঞান-বিজ্ঞান যারা সংকলন করেছেন তাদের প্রত্যেকের সুনির্দিষ্ট আদর্শ ও মূলনীতি রয়েছে। তেমনি আরবী ভাষায় লিপিবদ্ধ জ্ঞান সমুদ্রের এরূপ সুনির্দিষ্ট মূলনীতি ও আদর্শ রয়েছে। যে ব্যক্তি এ জ্ঞান সমুদ্র থেকে উপকৃত হতে চায় তার জন্য এ মূলনীতি উপেক্ষা করা সম্ভব নয়। এবং যারা এসব নীতিমালা মেনে চলেন তাদের বোকা বলাও সম্ভব নয়। আরবী ভাষায় লিপিবদ্ধ জ্ঞান সমুদ্রের অন্যতম এক প্রকার হলো, "আলফিক্হুল ইসলামী"। বাস্তবে এ "আলফিক্হুল ইসলামীর" মতো উৎকর্ষ সাধিত কোনো ইল্ম পৃথিবীতে নেই, যে ইল্মের প্রতি আলিমগণ যুগের পর যুগ ধারাবাহিকভাবে মনোনিবেশ করেছেন। তাঁদের এ মনোনিবেশ ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ অবধি নিরবচ্ছিন্নভাবে বিদ্যমান রয়েছে।
আলফিক্হুল ইসলামীর μমবিকাশ : "আলফিক্হুল ইসলামীর" উৎপত্তি, বিকাশ ও লালন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যামানা থেকেই শুরু হয়। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীদের ফিক্হ ফীদ দ্বীন তথা ইসলাম ধর্মের সকল বিষয়ের সঠিক সমাধানাবলী ও সঠিক বুঝ শিক্ষা দিতেন এবং ইসতিম্বাতের তথা মাসআলা উদঘাটনের বিভিন্ন পদ্ধতি প্রশিক্ষণ দিতেন। এজন্য দেখা যায় হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যামানাতেই ছয়জন সাহাবী ফাত্ওয়া প্রদান করতেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওফাতের পর সাহাবীগণ এ ছয় সাহাবীর নিকট ফিক্হ চর্চা অব্যাহত রাখেন। ফলে অনেক সাহাবী ও তাবে'ঈ ফিক্হ ফাত্ওয়াতে প্রসিদ্ধ হয়ে ওঠেন। ওহী অবতীর্ণের অন্যতম কেন্দ্রস্থল মদীনা মুনাওয়ারা। তৃতীয় খলীফা হযরত ওসমান রা. পর্যন্ত জমহুর তথা অধিকাংশ সাহাবীর অবস্থানস্থল ছিলো। এ সময়ে মদীনার অনেক তাবে'ঈ সাহাবীদের থেকে হাদীস ও ফিক্হ সংকলন করেন।