মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

শাইখুল ইসলাম যাহিদ আলকাউছারী র. রচিত الالمذىبية قنطرة الالدينية

মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ

মানুষ রাজনীতিতে বহুধা বিভক্ত হলেও প্রত্যেকের নিজস্ব আদর্শ ও উদ্দেশ্য থাকে। যার নিজস্ব স্বতন্ত্র কোনো আদর্শ নেই, রাজনীতিবিদদের কাছে তার কোনো মূল্য নেই। অনুরূপভাবে যে ব্যক্তি সকল মতাদর্শের লোককে এ বলে ধোঁকা দেয়, أنا معك অর্থাৎ আমি তোমাদের সাথে আছি, তারও কোনো মূল্য নেই। সুযোগ সন্ধানী দল : মূলত মানুষদের মধ্যে এরূপ সুযোগ সন্ধানী ব্যক্তিই সবচে নিকৃষ্ট। যে কোনো দলে নেই আবার সব দলের অনুসারী হিসেবে নিজেকে প্রকাশ করতে চায়। অর্থাৎ নিজ স্বার্থ উদ্ধারের জন্য সকল হক ও বাতিল দল ও মতের লোককে সন্তুষ্ট রেখে চলতে চায়। প্রাচীন আরবের এক কবি কত সুন্দরই না বলেছেন, يوما يماف إذ القيت ذا يمل كإذ لقيت معديا فعدنانى "যখন ইয়ামানী লোকদের সাথে থাকো, তখন বলো আমরা ইয়ামানী। আর এডেনবাসীর সাথে সাক্ষাত হলে বলো, আমরা এডেনের অধিবাসী"

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।