মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

"হে মু'আয! তুমি কিসের সাহায্যে (মামলা মুকাদ্দামা) ফায়সালা করবে? উত্তরে তিনি বললেন, আল্লাহ্‌র কিতাবের সাহায্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যদি তাতে না পাও? তিনি জবাব দিলেন আল্লাহ্‌র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর (অর্থাৎ আপনার) সুন্নাহ্‌র সাহায্যে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবারো প্রশ্ন করলেন, তাতেও যদি না পাও? তখন তিনি উত্তর দিলেন, তা হলে (কিতাব ও সুন্নাহ্‌র আলোকে) ইজতিহাদ করে ফায়সালা করতে চেষ্টা করব। তাঁর উত্তর শুনে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহ্‌র শোকর যে, তিনি তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতিনিধি (মু'আয) কে এমন সিদ্ধান্তে আসার তাওফীক দিয়েছেন যাতে তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুশী হন।" এ হাদীসে ইজতিহাদের কথা বলা হয়েছে। আর 'কিয়াস' হলো ইজতিহাদের প্রধান পন্থা। এ পন্থার অনুমতি ব্যতীত ইজতিহাদের অনুমতি নিরর্থক। কারণ খোদ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও কিয়াস করেছেন। ইজতিহাদের ফযীলত : খোদ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুজতাহিদদের ইজতিহাদের ফযীলত সম্পর্কে ইরশাদ করেছেন, فاجتهد فأصاب فلو الحاك إذا حك أجر. أخطأ فلو فاجتهد ث أجراف كإف حك "যখন কোনো হাকিম ইজতিহাদ করে ফায়সালা দেয় এবং উক্ত ইজতিহাদ সঠিক হয়, তাহলে তাঁর জন্য রয়েছে দু'টি নেকী। আর যখন হাকিম ইজতিহাদ করলেন কিন্তু তা সঠিক হলো না, তারপরেও তাঁর জন্য রয়েছে একটি নেকী। খুলাফায়ে রাশেদার যুগে ফিক্‌হে ইসলামী : আল্লাহ্‌র প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুলাফায়ে রাশেদার সুন্নাহ্‌কে দৃঢ়ভাবে অাঁকড়ে ধরার নির্দেশ উম্মতকে দিয়েছেন। সুনানে দারেমীতে হযরত মাইমূন রা. হতে বর্ণিত এক হাদীসে দেখা যায়, হযরত আবূ বকর রা. এর নিকট মাসআলা এলে তিনি প্রথমে কুরআন দেখতেন। তাতে না পেলে সুন্নাহ্‌ দেখতেন। তাতেও না পেলে সাহাবায়ে কিরামের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক কোনো ফায়সালা জানা আছে কিনা জানতে চাইতেন। তাঁদের নিকট না পেলে নেতৃস্থানীয় সাহাবায়ে কেরামকে একত্রিত করে পরামর্শ করে

৯ আহ্‌মাদ ১০ বুখারী শরীফ-২/১০৯২

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।