মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

তিনি আল্লামা রজব আলআরনাউতী র. (মৃ. ১২৮৯ হি.) এর দরসে হাজির হন। এরপর শায়েখ আহ্‌মাদ শাকের র. এর দরসে গিয়ে ইল্‌ম হাসিল করেন। তারপর তিনি শায়েখ হাসান আলকাসতোমোনী র. এর নিকট থেকে হাদীস শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করেন। সবশেষে তিনি আসিতানাহ এর জামি'উল ফাতেহে অধ্যাপনা করেন। তিনি শুμবার ১৮ই সফর ১৩৩৬ হি. ইন্তিকাল করেন এবং তাঁকে সুলতান মুহাম্মাদ ফাতেহ্‌ র. এর কবরস্থানে শনিবার যোহরের পর দাফন করা হয়। ৪. শায়েখ হাসান কাসতোমোনী র. (জন্ম, ১২৪০ হি.) তিনি তাতা গ্রামে জন্মগ্রহণ করেছেন। তিনি আল্লামা আহ্‌মাদ হাযেম সগীর আন্নুশহারী র. (মৃ. ১২৮১ হি.) এর নিকট ইল্‌ম হাসিল করেছেন। তিনি আল্লামা আহ্‌মাদ হাযেম কাবীর র. (মৃ. ১১৬০ হি.) এর নাতি। এছাড়া হাদীস, তাসাওউফ অর্জন করেছেন আলকামসাখানুবী র. এর থেকে। ৫. শায়েখ ইউসুফ যিয়াউদ্দীন আততাকোশী র. জন্ম, ১২৪৫ হিজরীতে। তিনি সাইয়েদ আসসিরূজী ও মুহাম্মাদ আস'আদ র. এর নিকট শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি ইন্তিকাল করেন, ১২৮৭ হি.।

ছাত্রবৃন্দ : শাইখুল ইসলাম ইমাম যাহিদ আলকাউছারী র. এর গ্রহণযোগ্য ছাত্রদের যাঁরা এখন বিশ্ববরেণ্য ও বিশ্ব বিখ্যাত। নিম্নে তাঁদের কিছু নাম উলেস্নখ করা হলো, ১. হাজী জামালুদ্দীন আলআছুনী ২.সাইয়েদ হেসামুদ্দীন কুদসী ৩. শায়েখ হুসাইন বিন ইসমা'ঈল ৪. হুসাইন খাইরুদ্দীন বিন বিনতে সুলতান আব্দুল আযীয উসমানী (মৃ. ১২৯৩ হি.) ৫. শায়েখ আব্দুল ফাত্তাহ্‌ আবূ গুদ্দাহ্‌ ৬. শায়েখ আব্দুল্লাহ্‌ বিন ওসমান হামাদী যারকেশী ৭. সাইয়েদ ইজ্জত আক্তার হুসাইনী ৮. শায়েখ আলী আকসয়ী ৯. শায়েখ মুহাম্মাদ ইবরাহীম খোতানী ১০. শায়েখ মুহাম্মাদ ইহ্‌সান বিন আব্দুল আযীয ১১. মুহাম্মাদ আমীন সিরাজ বিন মুস্তফা ১২. মুহাম্মাদ রাশশাদ আব্দুল মুত্তালিব

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।