যে, শিক্ষা দিয়ে কখনো তিনি অর্থ গ্রহণ করতেন না এবং কোনো কিতাবের সংস্..ার করেও তিনি বিনিময় গ্রহণ করতেন না। বরং তিনি সাইয়েদ হিসামুদ্দীন আলকুদসীকে যে কথা বলেছিলেন তা হলো, সাইয়েদ হিসাম যখন তাঁর কাছে তাঁর প্রকাশনালয় থেকে প্রকাশিত একশত পাণ্ডুলিপি উপস্থাপন করেন। তখন তিনি হযরতকে কিছু হাদীয়া দিতে চান। কিন্তু তিনি বলেন যে, এটি কি আখিরাতের প্রতিদানের সমান হবে? আরো একটি ঘটনা বর্ণনা করা যেতে পারে যে, জীবনের শেষ দিনগুলোতে যখন তাঁর অসুস্থতা বেড়ে যায় এবং চিকিৎসা খরচ বেড়ে যায়। তখন তিনি নিজের কিতাব বিμয় করা শুরু করেন। তাঁর একান্ত কিছু ছাত্র তাঁকে আর্থিক সহযোগিতা করতে চায়, কিন্তু তিনি তা কঠোরভাবে নিষেধ করেন।
শায়েখ পরিচিতি : ১. তাঁর মুহ্তারাম পিতা শায়েখ হাসান বিন আলী আলকাউছারী র. (১২৪৫ হি:), তাঁর শায়েখ ছিলেন শায়েখ সুলাইমান শিবলী আযহারী র. (তিনি শহীদ হয়েছিলেন ১২৭৭ হি.), তাঁর সমকক্ষ বন্ধু ছিলেন শায়েখ সাবূনী র. (১২৭৬ হি.), শায়েখ মূসা হান্নাসী র. (১৩০০ হি.), শায়েখ হাসান সাহাহী র. (১২৯৫ হি.)। তাঁর প্রসিদ্ধ শাগরিদ হলো শায়েখ মুজাহিদ জারকেশী র. (১২৮৭ হি. মদীনা)। তিনি অনেক মাদরাসা, খানকা প্রতিষ্ঠা করেছেন। অবশেষে বুধবার ১২ রবিউস সানী ১৩৪৫ হি. ইন্তিকাল করেন। ২. শায়েখ ইবরাহীম হাক্কী আলআকীনি র., তিনি অনেক মেধাবী ছিলেন। তিনি ছিলেন সুন্দর চেহারার অধিকারী। শাইখুল ইসলাম ইমাম যাহিদ আলকাউছারী র. তাঁর মতো এত উঁচু দর্জার আর কাউকে দেখেননি। তাঁর ইল্মে কিরাতে ছিলো বিশেষ পারদর্শিতা। আরবী সাহিত্য, উসূলে তাফসীর, উসূলে হাদীস, মানতিক, দর্শন, ফিক্হ শাস্ত্রে ছিলো তাঁর অগাধ পাণ্ডিত্য। তিনি শায়েখ আহ্মাদ শাকের র. থেকে ইল্ম হাসিল করেন। এছাড়াও তাঁর শতাধিক ইল্মী উস্তাদ ছিলো। তিনি শনিবার, ২৭ মে শাওয়াল ১৩১৮ হিজরীতে ৫৭ বছর বয়সে ইন্তিকাল করেন। ইমাম যাহিদ আলকাউছারী র. তাঁর নিকট থেকে ছরফ, নাহু, বালাগাত, আদব, ফিক্হ, উসূল, তাওহীদ, মুসতালাহ্, তাফসীর, হাদীস, মানতিক, আদব ও দর্শনবিদ্যা অর্জন করেছেন। ৩. শায়েখ আলী যাইনুল আবিদীন আলআলছুনী র. (১২৬৮ হি. জন্ম)। তিনি নিজ গ্রামেই লেখাপড়া করেন। এরপর তিনি ইস্তাম্বুলে ভ্রমণ করেন। অতঃপর