বিরল ঘটনা : তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো ভূমধ্যসাগরে তাঁর ডুবে যাওয়ার ঘটনা। তিনি "কাসতোমোনিতে" অবস্থান করছিলেন। একবার তিনি ইচ্ছে করলেন তাঁর বাল্যগ্রাম "আসিতানায়" ফিরে যেতে। সময়টি ছিলো শীতকাল। প্রচুর বরফ পড়ছিলো। যাত্রা কঠিন হওয়ায় তিনি সড়ক পথে যেতে চাইলেন। কিন্তু সমুদ্রপথ ব্যতীত বিকল্প কোনো পথই ছিলো না। বাধ্য হয়েই তিনি সমুদ্র পথে "কাসতোমোনি" থেকে যাত্রা করলেন "ইনাবুলির" দিকে। আর এটি "কাসতোমোনি" থেকে দক্ষিণে প্রায় এক মঞ্জিল দূরত্বে ছিলো। সেখানে তিনি অনেকক্ষণ অপেক্ষা করার পর কোনো যানবাহন না পেয়ে পুরাতন ছোট একটি স্টিমারে ওঠতে বাধ্য হন। কিন্তু তাও কিছুক্ষণ চলে অকেজো হয়ে পড়ে। পরিশেষে, কোনো রকম তিনি আরিলী বন্দরে এসে পেঁ.ছেন। অতঃপর তিনি "আকশা শহরে" যাওয়ার জন্য একটি নে.কা ভাড়া করেন। এটি হলো শহর "দারুযাহ" যাওয়ার সমুদ্র বন্দর। এখান থেকে "দারুযাহ" এর দূরত্ব ঘোড়ার গতিতে পাঁচ ঘন্টার পথ। তিনি নিজের শহরে ফিরে যাওয়ার জন্য এসেছিলেন আরিলীতে। এ উদ্দেশ্যে ফজরের পর তিনি আরিলী ত্যাগ করেন। আসরের পূর্ব মুহূর্তে তিনি এবং তাঁর কিছু সাথী তাঁর শহরে যাওয়ার পথে অন্যতম বন্দর "আকশা শহরের" নিকটবর্তী হলেন। কিন্তু মোটামুটি দূরে থাকতেই ভূমধ্যসাগরে ভয়ংকর ঝড় উঠলো। যারা সমুদ্রের কূলে ছিলো, তারা ভাবলো অন্য একটি নে.কা পাঠিয়ে দিলে তারা হয়তো রক্ষা পাবে। কিন্তু ঝড়ের অতি তীব্রতার কারণে তারা নে.কা পাঠাতে পারলো না। আল্লাহ্র অসীম ও অশেষ রহ্মতে দু'জন জানবায যুবক এমন অবস্থার মধ্য দিয়েও দুটি লম্বা দড়ি নিয়ে সাঁতার কেটে তাঁদের নিকট অর্থাৎ শাইখুল ইসলাম ইমাম যাহিদ আলকাউছারী র. এর নে.কার নিকট পেঁ.ছলেন। আর ঐ দড়ি দ্বারা তারা নে.কাকে বেঁধে কূলে নিয়ে এলেন। সুবহানাল্লাহ্! মহান আল্লাহ্ পাক সে দু'জানবায যুবককে বেহেশ্ত নসীব করুন। আমীন!
খোদাভীতি ও সচ্চরিত্র : তিনি ছিলেন খোদাভীতির ক্ষেত্রে এক জ্বলন্ত দৃষ্টান্ত। যেটি বোঝা যায় তাঁর নামের দ্বারা। তাঁর সচ্চরিত্রটি ছিলো মানুষের কল্পনাতীত। এখানে তাঁর সচ্চরিত্রের কিছু অবাক করা ঘটনা উলেস্নখ করা হলো। তাঁর পরিচিত সকলের নিকট এ কথা জানা